Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পিএসএল-এ অবশেষে সেঞ্চুরি পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর (Babar Azam)।
শেষ পর্যন্ত রান পেলেন বাবর (Babar Azam)
অনেকের কামব্যাক হয়ে গেলেও পাককিস্তানের সমর্থকদের মনে একটাই প্রশ্ন চলছিল যে এক সময় তাঁরা জেক বিরাট কোহলির সঙ্গে তুলনা করতেন সেই বাবর আজম কবে রানে ফিরবেন। দীর্ঘদিন ব্যাটে রান নেই, টি-টোয়েন্টি ম্যাচে তাঁর স্ট্রাইক রেট টেস্ট সুলভ, সব মিলিয়ে বাবরের অসময় যেন আর কাটছিলই না। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিরাশ করেছেন এই তারকা ব্যাটার। তবে এবার অপেক্ষার অবসান, রান করলেন এবং শতরানও করলেন বাবর (Babar Azam)।
একদিকে যেমন ভারতে আইপিএল চলছে জোরকদমে তেমনই পাকিস্তান মেতে রয়েছে পিএসএল নিয়ে। সেখানেই রবিবার পেশোয়ার জলমির হয়ে কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে দুরন্ত একশো পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের। এই শতরান আসতে সময় নিয়েছে ৭৮৩ দিন। তবে এর পাশাপাশি এলিট টি-টোয়েন্টি ব্যাটিং তালিকায় পেরিয়ে গেলেন বিরাট কোহলিকে।

এই মুহূর্তে এই পাক তারকার সংগ্রহে রয়েছে ১২,০০০ রান, যা তিনি করেছেন ৩৩৮টি ইনিংস খেলে। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ছুঁলেন এই মাইলফলক। টপকে গেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। ৩৪৪ ইনিংসে এই রানে পৌঁছেছিলেন ক্রিস। কোহলি নিয়েছেন ৩৬০টি ইনিংস। কুয়েত্তার বিরুদ্ধে বাবরের ১২তম সেঞ্চুরি টি-টোয়েন্টি ক্রিকেটে। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এক নম্বরে রয়েছেন গেইল, তাঁর শতরানের সংখ্যা ২২।
আরও পড়ুন: JK Udhampur Acci: জম্মু কাশ্মীরের উধমপুর–রামনগর সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১২, আহত বহু
এর সঙ্গে আরও একটি নজির গড়েছেন বাবর আজম। তিনি এই দিন ৫২ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংস সাজানো রয়েছে চারটি ছয় এবং ৬টি চার দিয়ে। তিনি একটি মাত্র ডট বল খেলেছেন ইনিংসে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার হলেন যিনি ৫০ বল খেলেও মাত্র এক বলে কোনও রান নেননি (Babar Azam)।


