Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে গুজরাটের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে মুম্বই। তিলকের অনবদ্য সেঞ্চুরিতে জয়ের সরণিতে হার্দিকরা (Tilak Varma)।
হার্দিকের কথায় তেতে উঠলেন তিলক (Tilak Varma)
টানা হারের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। অবশেষে চার ম্যাচ পরে এল কাঙ্খিত জয়। গুজরাটকে ৯৯ রানে হারানোর অন্যতম নায়ক তিলক ভর্মা। ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচের মাঝে হার্দিক পান্ডিয়ার পেপ টকই তাতিয়ে দিয়েছিল তিলককে (Tilak Varma)।
ম্যাচ শেষে হার্দিক জানান তিলকের প্রতিভার উপর পূর্ণ আস্থা ছিল তাঁর। শুরুটা কিছুটা নড়বড়ে ছিল তিলকের। ২২ বলে মাত্র ১৯ রান তখন তিলকের। সেই সময় স্ট্র্যাটেজিক টাইম আউট হয় আর সেই সময়ে কড়া বার্তা দেন হার্দিক। আর এরপরেই বদলে যায় ম্যাচের ছবি। এরপরেই খেলেন অনবদ্য ইনিংস।
ম্যাচের মাঝে মুম্বই ক্যাপ্টেন বলেছিলেন, ‘তিলকের মতো প্রতিভার খেলোয়াড়ের বেশি ভাবার দরকার নেই। শুধু বল দেখো, মারো, এই ছিল বার্তা। ওর এমন ইনিংস দলের জন্য খুব দরকার ছিল।’ তিনি আরও বলেন, ‘আহমেদাবাদে মুম্বইয়ের জয় পাওয়া সবসময়ই কঠিন ছিল, তাই এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ (Tilak Varma)।’

আরও পড়ুন: Joka: জোকা ট্রাম ডিপোর কাছে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকা
হার্দিকের এই কথার পরেই ২৩ বলে ৮২ রান তোলেন তিলক। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ৩৫৬। শেষ পর্যন্ত ৪৫ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আটটি চার ও সাতটি ছক্কা ছিল তিলকের এই ইনিংসে।
অন্যদিন এই ম্যাচে চূড়ান্ত হতাশ করেছেন গুজরাটের ক্রিকেটাররা। সেই হতাশা শুভমন গিলের মুখেও শোনা যায়। শেষ ছয় ওভারে ৯৫ রান খরচকে দলের বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন গিল। তিনি বলেন, ‘মাঝের ওভারে আমরা অনেক বেশি রান দিয়েছি। এই উইকেটে ১৬০–১৭০ ছিল ঠিক রান।’ সেখান থেকেই ম্যাচ চলে যায় গিলদের (Tilak Varma)।


