Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে প্রথম শোনা গিয়েছিল শুরুর কিছু ম্যাচ খেলতে পারবেন না তবে এখন পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন হ্যাজলেউড (Josh Hazlewood)।
বিশ্বকাপ শুরুর আগে অজি শিবিরে বড় ধাক্কা (Josh Hazlewood)
চোটে জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর একদিন আগেই সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজলেউড। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজলেউড। অ্যাশেজ সিরিজেও তিনি ছিলেন না চোটের কারণে তবে চোট সরিয়ে তিনি বিশ্বকাপের মঞ্চে নামতে পারবেন বলেই আশা করা হচ্ছিল আর সেই কথা মাথায় রেখেই তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে তিনি খেলতে পারবেন না তবে এখন জানা যাচ্ছে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোটই তাঁর বিশ্বকাপ না খেলার প্রধান কারণ (Josh Hazlewood)।
চোটের জন্য গত বছরের নভেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চলতি সপ্তাহের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল গ্রুপ পর্বে খেলতে পারবেন না হ্যাজলেউড। খবর অনুযায়ী স্কোয়াডে যোগ দেবেন শন অ্যাবটকে। শুক্রবার অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেইড বলেছেন, ‘আশা ছিল সুপার এইটের আগেই ফিট হয়ে যাবে হ্যাজলেউড। কিন্তু যা পরিস্থিতি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।’ এরপরই তিনি বলেছেন, ‘পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করা হচ্ছে না। আশা করছি গ্রুপ পর্বের ম্যাচে অসুবিধা হবে না। গুরুত্ব অনুযায়ী সুপার এইটে পরিবর্ত ক্রিকেটারের নাম জানানো হবে।’

আরও পড়ুন: Winter Update: ফেব্রুয়ারির শুরুতেই শীতের প্রত্যাবর্তন, উইকএন্ডে কলকাতা-সহ বাংলায় নামছে পারদ
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাকিস্তানের সাথে সিরিজ খেলে অস্ট্রেলিয়া। যে সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে লজ্জাজনক হার হয়েছে অজিদের। প্যাট কামিন্স আগেই ছিটকে গিয়েছিলেন এবার হ্যাজলেউড তাঁর পরিবর্ত হিসেবে বেন ডোয়ারসুইসকে দলে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। অজিরা গ্রুপের সব খেলা খেলবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে অজিরা। প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড (Josh Hazlewood)।


