Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে আইপিএল-এ জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দল জিততেই নিশানায় এই বোলিং জুটি (Kris Srikkanth)।
এই বোলিং জুটি ফের নিশানায় (Kris Srikkanth)
টানা হারের ব্যর্থতা কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে মুম্বই। এর আগে দলের বোলিং জুটি দীপক চাহার এবং শার্দুল ঠাকুরকে পড়তে হয়েছিল সমালোচনায় অতিরিক্ত রান খরচের জন্য। গুজরাটের বিরুদ্ধে এই বোলিং জুটিকে বসিয়ে মাঠে নাম মুম্বই আর সেই ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে জয় পায় মুম্বই। এই জয়ের পর আবার নিশানায় এই জুটি (Kris Srikkanth)।
গুজরাটের বিরুদ্ধে এই দুই বোলারের জায়গায় দলে সুযোগ পায় অশ্বিনী কুমার এবং কৃষ ভগত। ম্যাচে সর্বোচ্চ উইকেট নিয়ে নজর কেড়েছেন অশ্বিনী কুমার। ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। ২ ওভারে মাত্র ১০ রান দেন ভগত। মুম্বইয়ের দাপটের সামনে ১০০ রানে গুটিয়ে যায় গুজরাটের ইনিংস। এই জয়ের পর আবার মুখ খুললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এর আগে তিনি শার্দুল এবং দীপককে না খেলানোর পরামর্শ দিয়েছিলেন। এমনকি তিনি এও পরামর্শ দিয়েছিলেন এই দুইজনের বেতন দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে।
শ্রীকান্ত বলেন, ‘ভাগ্যিস দীপক চাহার এবং শার্দুল ঠাকুরকে বসানো হয়েছে। আমি নিশ্চিত, এই মুহূর্তে মুম্বই ওদের ছায়ার তলায় বিশ্রাম নিতে বলবে, এবং জীবনেও মাঠে না নামার পরামর্শ দেবে।’ গুজরাটের বিরুদ্ধে মুম্বই দলে আরও কয়েকটি পরিবর্তন করা হয়। এই দিন শুরুতেই বল দেওয়া হয় বুমরাকে। আর ইনিংসের প্রথম বলেই তিনি আউট করেন সাই সুদর্শনকে (Kris Srikkanth)।

মুম্বইয়ের এই দিনের বোলিংয়ে মুগ্ধ শ্রীকান্ত। তিনি বলেন, ‘যে লাইন অ্যান্ড লেন্থে মুম্বইয়ের বোলাররা বল করছে, প্রশংসা করতেই হবে। টেস্ট ম্যাচের মতো।’ তরুণ বোলারদের প্রশংসা করেন তিনি। তবে এখন হার্দিকদের সামনে বড় চ্যালেঞ্জ প্লে অফ-এ যাওয়ার আর তার জন্য আরও উন্নতি দরকার দলের।
আরও পড়ুন: PM Kharge:প্রধানমন্ত্রীকে টেররিস্ট কটাক্ষ খাড়গের: চাপের মুখে ব্যাখ্যা দিলেন কংগ্রেস সভাপতি
কদিন আগে রাহানেকে নিয়েও হতাশা প্রকাশ করেন প্রাক্তন বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। তিনি রাহানেকে কলকাতার অধিনায়কত্বের পদ থেকে সরানোর দাবি তোলেন। তিনি বলেন, ‘আমি অজিঙ্ক রাহানেকে আরও একটা বা দুটো সুযোগ দেব। যদি ব্যর্থ হয়, মরশুমের মাঝপথে ওকে সরিয়ে সুনীল নারিনকে অধিনায়ক করব। শুধু প্রয়োজন পড়লেই রাহানেকে ব্যাট করতে পাঠানো উচিত। নয়তো শুধু অধিনায়কত্ব করুক। মিডল অর্ডারে ওর ব্যাট করা উচিত নয়। ওকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল। কিন্তু এবার কি ওকে বসানোর ঝুঁকি নেবে?’ শেষ ম্যাচেও শূন্য করে ফেরেন রাহানে আর এরপরে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে (Kris Srikkanth)।


