Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্যতম উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় দাবি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Vaibhav Sooryavanshi)।
ভারত প্রাক্তনীর বড় দাবি (Vaibhav Sooryavanshi)
একজন ক্রিকেটের ঈশ্বর আর আরেকজন ভারতের অন্যতম উদীয়মান তারকা। একদিকে শচীন তেন্ডুলকর আর অন্যদিকে বৈভব সূর্যবংশী। ভারতের সিনিয়র দলে বৈভবের সুযোগ পাওয়ার দাবি যতদিন যাচ্ছে জোরালো হচ্ছে। শুধু আইপিএল-এর পারফরম্যান্স নয় এর আগেও তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। অনেকের দাবি এমন প্রতিভাবান ক্রিকেটারকে জাতীয় দলের বাইরে রাখা উচিত হবে না। এবার সেই দাবিতে সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এবার তিনি তুলনা টানলেন ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গে (Vaibhav Sooryavanshi)।
এক সাক্ষাৎকারে এই নিয়ে শ্রীকান্ত বলেন ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকারকে বার্তা দেন যত দ্রুত সম্ভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, ‘এই ছেলেটা, সূর্যবংশী, ভাবতে পারছেন এই বয়সে ও কেমন শট খেলছে। অজিত, আমি বলছি, ওকে দ্রুত দলে আনতে হবে। পরের সিরিজেই খেলানো উচিত। গত বছর থেকেই বলে আসছি, এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকাও উচিত ছিল ওর। প্রথম একাদশে না খেললেও সমস্যা নেই অন্তত স্কোয়াডে থাকলে আন্তর্জাতিক ক্রিকেটের আবহ বুঝবে।’

তবে এখানেই তিনি থামেননি। তিনি বৈভবকে নিয়ে সতর্কভাবে এগোনোর চিন্তাভাবনার কথা উড়িয়ে দেন। আইপিএল-এ বুমরাকে ছক্কা এবং একের পর এক বোলারকে চালিয়ে খেলতে দেখে হতবাক ক্রিকেটবিশ্ব। বাকিদের মত সেটা নজর কেড়েছে শ্রীকান্তের। তিনি বলেন, ‘ওকে সময় দিতে হবে, ধারাবাহিক হতে হবে এ সবের প্রশ্নই নেই। ও একাই ম্যাচ জেতাতে পারে। ভাবুন, প্রথম বলেই বুমরাকে ছক্কা, হ্যাজেলউডকেও ছাড়েনি। কে বোলিং করছে, সেটা ওর কাছে বিষয়ই নয়।’
আরও পড়ুন: Mumbai Roadblock: মুম্বইয়ে রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি: প্রতিবাদে সরব যানজটে বিরক্ত মহিলা
এরপরেই শ্রীকান্ত আরও বড় তুলনা টানেন। সরাসরি তিনি তুলনা টানেন ক্রিকেটের ঈশ্বর শচীনের সঙ্গে। ১৯৮৯ সালে ভারতের অধিনায়ক হিসেবে শচীনকে দেখার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘শচীন তেন্ডুলকরকে দেখেছি। আজ সে ক্রিকেটের ঈশ্বর। একইভাবে এই ছেলেটাও একদিন ক্রিকেটের ডেমিগড হয়ে উঠতে পারে।’ এখন সময় বলবে বৈভব নিজের এই প্রতিভাকে কঠোর অনুশীলন এবং অনুশাসনের মধ্যে দিয়ে কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন (Vaibhav Sooryavanshi)।


