Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পহেলগামের বৈশরনে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পেরিয়েছে। সেই ঘটনার ধাক্কায় জম্মু ও কাশ্মীরের পর্যটন শিল্প বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়ে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে ফিরলেও পর্যটকদের আস্থা পুরোপুরি ফেরেনি। এই আবহে নিরাপত্তা জোরদার করতে নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছে প্রশাসন QR কোড ভিত্তিক পরিচয় যাচাইকরণ ব্যবস্থা(Pahalgam Tourism)।
QR কোড পরিচয়পত্র (Pahalgam Tourism)
এই নতুন ব্যবস্থার আওতায় পহেলগামের সমস্ত রেজিস্টার্ড পর্যটন-সম্পর্কিত কর্মী যেমন পনি চালক, ট্যুর গাইড, দোকানদার, হোটেলকর্মীসহ অন্যান্য পরিষেবা প্রদানকারী প্রত্যেককে একটি ইউনিক QR কোড দেওয়া হচ্ছে। পর্যটকরা স্মার্টফোন দিয়ে সেই কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, নিবন্ধনের তথ্যসহ প্রয়োজনীয় যাচাইকৃত তথ্য দেখতে পাবেন। ফলে কার সঙ্গে তারা লেনদেন করছেন, তা সহজেই নিশ্চিত করা সম্ভব হবে।
ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ
এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভুয়ো পরিচয়ে কাজ করা বা অনুমোদনহীন পরিষেবা বন্ধ করা, এবং পর্যটকদের নিরাপত্তা ও বিশ্বাস ফেরানো। ২০২৫ সালের হামলার পর পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং বহু পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই এই প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় কর্মীরাও ডিজিটাল ব্যবস্থার আওতায় (Pahalgam Tourism)
এটি বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থারই একটি অংশ। ইতিমধ্যে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, প্রবেশপথে কড়া নজরদারি এবং পর্যটন কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কিছু ক্ষেত্রে স্থানীয় কর্মীদেরও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
আরও পড়ুন: Mumbai Roadblock: মুম্বইয়ে রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি: প্রতিবাদে সরব যানজটে বিরক্ত মহিলা
পর্যটন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে (Pahalgam Tourism)
যদিও পর্যটন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, তবুও পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। নিরাপত্তা এখনও অগ্রাধিকার, আর সেই কারণেই প্রশাসনের এই সতর্ক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ।



