Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাউন্সারের কারণে মাটিতে লুটিয়ে পড়লেন ব্যাটার। এই ঘটনার পর ম্যাচ বাতিল করা হয় (West Indies)।
বিপজ্জনক পিচে বাতিল ম্যাচ (West Indies)
এর আগে এমন বেঃ কয়েকবার হয়েছে খারাপ আবহাওয়া বা বৃষ্টির কারণে অথবা পর্যাপ্ত এল না থাকার কারণে ম্যাচ বাতিল করা হয়েছে। তবে এবার বিপজ্জনক পিচের কারণে করা হল ম্যাচ বাতিল। গুড লেংথে বল পড়ে সেটা এসে সজোরে লাগে ব্যাটারের হেলমেটে আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেই ব্যাটসম্যান। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ফলে আর ঝুঁকি নিতে না চেয়ে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড (West Indies)।
এই মারাত্মক ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে। স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডের বিরুদ্ধে খেলা চলছিল ত্রিনিদাদ ও টোবাগোর ম্যাচে। ত্রিনিদাদের পেসার জেইডেন সিলস একাই সেই ম্যাচে তুলে নিয়েছেন ৭ উইকেট। তার পরেই ঘটে সেই ঘটনা। ব্যাট করছিলেন জেরেমিয়া লুইস। সিলসের একটি বল গুড লেংথে পড়ে বিপজ্জনক ভাবে লাফায় এবং সরাসরি গিয়ে লুইসের হেলমেটে লাগে।

এরপরেই তাঁর দিকে এগিয়ে যান ফিল্ডাররা। এর কয়েক সেকেন্ডের পর উঠে দাঁড়ান লুইস এবং সজোরে লাথি মারেন হেলমেটে। যা দেখে বাকিরা অবাক হয়ে যান। এরপর সাজঘরে চলে যান লুইস। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এর পরবর্তীতে তবে আপাতত তিনি স্থিতিশীল (West Indies)।
এর পরেই বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ় চ্যাম্পিয়নশিপে লিওয়ার্ড আইল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগোর ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামের পিচ বিপজ্জনক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের সময় পিচে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। বল লাফিয়ে ব্যাটারের হেলমেটে লাগে। ক্রিকেটারদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুন: Pahalgam Tourism: বছর পেরিয়ে পহেলগামে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন: নিরাপত্তায় নয়া পদক্ষেপ প্রশাসনের
এরপর পিচ প্রস্তুতকারকের সঙ্গেও কথা বলেছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা হয়েছে। এই পিচে খেলা হলে ক্রিকেটারেরা চোট পেতে পারেন। এই পিচ খেলার যোগ্য নয়। দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। কেন পিচের এই হাল হল তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।’


