Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবারের পরে বৃহস্পতিবারও দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমলো (Dalal Street)।
দুই দিন পতনের খাদে স্টক মার্কেট (Dalal Street)
আগের দুই সপ্তাহে স্বস্তি ফিরলেও আবার টানাপোড়েন শুরু শেয়ার মার্কেটে। দুই ট্রেডিং সেশনে পতনের ধাক্কা এড়িয়ে যেতে পারল না দালাল স্ট্রিট। বুধবারের পর বৃহস্পতিবারও পয়েন্ট কমেছে দুই ইনডেক্স সূচকের। এর কারণে আবার বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যা চিন্তা বাড়িয়েছে লগ্নিকারীদের (Dalal Street)।
শেষ ক্লোজিংয়ের তুলনায় সেনসেক্স ১.০৮ শতাংশ বা ৮৫২ পয়েন্ট কমে রয়েছে ৭৭ হাজার ৬৬৪ পয়েন্টে। শেষ ক্লোজিংয়ের থেকে নিফটি৫০ কমেছে ২০৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ। যার জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বন্ধের সময় নিফটি৫০ ছিল ২৪ হাজার ১৭৩ পয়েন্টে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলিরও পয়েন্ট কমেছে লক্ষ্মীবারে। নিফটি মিড ক্যাপ ১০০ ইনডেক্স কমেছে ০.৪১ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ ১০০ ইনডেক্স কমেছে ০.৬৭ শতাংশ।
বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জের অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। যার মধ্যে রয়েছে ফার্মা, মিডিয়া, ইন্ডিয়া ডিফেন্স, এনার্জি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স। এর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে পিএসইউ ব্যাঙ্ক, অটো, রিয়েলটি, ট্যুরিজম, ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, আইটি-র মতো সেক্টরাল ইনডেক্সের (Dalal Street)।

নিফটি৫০-তে লিস্টেট স্টকগুলির মধ্যে ট্রেন্ট, শ্রীরাম ফিন্যান্স, এমঅ্যান্ডএম, এসবিআই লাইফ এবং টেক মাহিন্দ্রার সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে। ডক্টর রেড্ডিজ, সিপলা, জিয়ো ফিনানশিয়াল সার্ভিস, আদানি এন্টারপ্রাইজ এবং অ্যাপোলো হাসপাতালের পয়েন্ট বেড়েছে সবচেয়ে বেশি।
এই পতনের পিছনে অনেকগুলি কারণ কাজ করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।দেশের প্রথম সারির অধিকাংশ ব্যাঙ্কিং স্টকই বৃহস্পতিবার ডাউন ছিল। প্রথম সারির একাধিক ব্যাঙ্কের শেয়ার দর কোমর প্রভাব পড়েছে তার ঞ্চমার্ক ইনডেক্সেও। এর পাশাপাশি ধাক্কা খেয়েছে অটো সেক্টরের হেভিওয়েট স্টকও।
আরও পড়ুন: Singer Accused: হত্যা মামলায় জটিল পরিস্থিতিতে মার্কিন গায়ক, হতে পারে মৃত্যুদণ্ডও
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম আবার ছাড়িয়েছে ১০০ ডলার আর তার সরাসরি প্রভাব পড়েছে দেশের শেয়ার মার্কেটে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ২ শতাংশ বেড়ে ১০৩ ডলার ছুঁয়েছে আর যার নেতিবাচক প্রভাবে শেয়ার মার্কেটে এই ধস। এছাড়া পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় সেই নিয়েও অনিশ্চিয়তা রয়েছে আর এর মধ্যেই বিদেশি লগ্নিকারীদের লগ্নি সরিয়ে নেওয়ার প্রবণতার ফলে জোর ধাক্কা খেয়েছে শেয়ার মার্কেট (Dalal Street)।


