Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্টের সরকারি (Diwali In White House) দফতর ওভাল অফিসে এবার দীপাবলির আলো। নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, ভারতীয় কূটনীতিক এবং আমেরিকার বিভিন্ন বড় সংস্থার ভারতীয় বংশোদ্ভূত কর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
উপস্থিত ছিলেন কারা? (Diwali In White House)
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমেরিকায় (Diwali In White House) নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও, এফবিআইয়ের পরিচালক কাশ পটেল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধান জয় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আইবিএমের কর্ণধার অরবিন্দ কৃষ্ণ, মাইক্রন টেকনোলজির সঞ্জয় মেহরোত্রা, রন্ধনশিল্পী বিকাশ খন্না এবং উদ্যোগপতি বিশাল গোণ্ডল। সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদীও অনুষ্ঠানে ছিলেন।
উপহার পেলেন ট্রাম্প
উৎসবের মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে বিশাল গোণ্ডল জানান, ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদ্যাপন তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। প্রেসিডেন্টকে উপহার হিসেবে একটি ‘হনুমান চালীসা’ও দেন তিনি। প্রদীপ জ্বালানোর সময় ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার প্রার্থনা করেছিলেন বলেও জানান বিশাল।
আরও পড়ুন: Chaturdoshi Horoscope: কন্যায় চন্দ্র, একাধিক শুভ যোগের প্রভাব! শনিবার ভাগ্য খুলবে কোন ৬ রাশির?
উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি পালনের ঐতিহ্য শুরু হয়েছিল প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে, ২০০৩ সালে। পরবর্তী সময়ে ২০০৯ সালে বারাক ওবামা হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ প্রজ্বলন করেন। সেই থেকেই এই রীতি আরও পরিচিতি পায়। সময়ের সঙ্গে এই আয়োজন ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মুহূর্ত হয়ে উঠেছে।


