Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফায় কলকাতায় নির্বাচন। সেই নির্বাচনের আগে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বৈরামপুর এলাকায় এক অস্ত্রধারীকে গ্রেফতার করল মাধবপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ(Vote Kolkata Police)।
অশান্তি রুখতে তৎপর লালবাজার (Vote Kolkata Police)
ভোটের আগে অশান্তি রুখতে তৎপর লালবাজার। সেই তৎপরতারই প্রতিফলন দেখা গেল আজ সকালে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাধবপুর থানার একটি বিশেষ দল অভিযান চালায় বৈরামপুরের এসএস ক্যাবল সংলগ্ন ৩ নম্বর সরকারি কুলটি কলোনি এলাকায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
ধৃতের নাম আসাদুল গায়েন। জানা গেছে, ধৃত যুবক ২৪ পরগনা দক্ষিণের ভোজেরহাট এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে:
১টি বেআইনি আগ্নেয়াস্ত্র
১ রাউন্ড তাজা কার্তুজ
কোনও বড়সড় নাশকতার ছক? (Vote Kolkata Police)
নির্বাচনের প্রাক্কালে কেন এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই যুবক? এর পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র নাকি কোনও বড়সড় নাশকতার ছক ছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানাচ্ছে, সমস্ত আইনি নিয়ম মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: CSK: সঞ্জু ঝড়ে স্তব্ধ হল মুম্বই
কড়া নজরদারি পুলিশের (Vote Kolkata Police)
ভোটের আগে সীমান্ত ও শহরের প্রবেশ পথগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই গ্রেপ্তারিকে সেই কড়া সুরক্ষারই একটি বড় সাফল্য হিসেবে দেখছে কলকাতা পুলিশ প্রশাসন। এই চক্রের সাথে আরও কেউ যুক্ত আছে কি না, তা জানতে জেরা শুরু হয়েছে।



