Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এ বড় পরিবর্তন আনা হয়েছে, যা কোটি কোটি কর্মীর অবসরভিত্তিক সঞ্চয় আরও বেশি নমনীয় করবে(Pension System)।
আরও আকর্ষণীয় পেনশন স্কিম (Pension System)
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) নতুন নিয়ম চালু করে এক্সিট নর্মসে বড়সড় বদল এনেছে, যেখানে বাধ্যতামূলক অ্যানুইটির অংশ কমিয়ে নগদ অর্থ তোলার সুযোগ বাড়ানো হয়েছে। এর ফলে বেসরকারি খাতের কর্মীদের কাছে এই স্কিম আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
৮০% পর্যন্ত এককালীন টাকা তোলা যাবে
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কর্পোরেট সেক্টরের কর্মীদের জন্য। আগে অবসরের সময় মোট সঞ্চয়ের ৬০% এককালীন তোলা যেত এবং বাকি ৪০% অ্যানুইটিতে বিনিয়োগ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়ম অনুযায়ী, যদি মোট তহবিল ১২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে এখন ৮০% পর্যন্ত এককালীন করমুক্ত টাকা তোলা যাবে। মাত্র ২০% অ্যানুইটিতে রাখতে হবে।
কমানো হল ভেস্টিং পিরিয়ড
এছাড়া ভেস্টিং পিরিয়ড কমিয়ে দেওয়া হয়েছে। এখন কর্মীরা ১৫ বছর বিনিয়োগের পর বা ৬০ বছর বয়সে (যেটি আগে হবে) স্কিম থেকে বেরোতে পারবেন। আগের পাঁচ বছরের বাধ্যতামূলক লক-ইনও তুলে দেওয়া হয়েছে।
ছোট সঞ্চয়েও নতুন সুবিধা (Pension System)
ছোট সঞ্চয়ের ক্ষেত্রেও নতুন সুবিধা এসেছে। যদি তহবিল ৮ লক্ষ টাকার কম হয়, তাহলে ১০০% টাকা এককালীন তোলা যাবে। ৮ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে থাকলে ৬ লক্ষ টাকা একবারে তুলে বাকি টাকা ছয় বছরে ধাপে ধাপে বা পেনশন হিসেবে নেওয়া যাবে।
আরও পড়ুন: AAP To BJP: বিজেপিতে রাঘব চাড্ডা, আর কে কে আপ ছেড়ে বিজেপিতে?
আগাম স্কিম ছাড়লে নিয়ম কঠোর (Pension System)
সরকারি কর্মীদের জন্য মূল ৬০:৪০ নিয়ম অপরিবর্তিত থাকলেও, বিনিয়োগ চালিয়ে যাওয়ার সর্বোচ্চ বয়স ৭৫ থেকে বাড়িয়ে ৮৫ করা হয়েছে। তবে আগাম স্কিম ছাড়লে নিয়ম কঠোরই থাকবে। সেক্ষেত্রে সাধারণত ৮০% অর্থ অ্যানুইটিতে রাখতে হবে, যদিও মোট তহবিল ৫ লক্ষ টাকার কম হলে সম্পূর্ণ অর্থ তোলা যাবে।



