Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার সিক্স পর্বের শুরু থেকেই মোহনবাগান যে দাবি তুলে আসছিল, অবশেষে আইএফএ তাতে সিলমোহর দিল (CFL Fixture Change)। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ দিনে তিনটি ম্যাচই এখন একই সময়ে আয়োজিত হবে। ফলে বৃহস্পতিবারের জন্য নির্ধারিত মোহনবাগান বনাম মহমেডান স্পোর্টিংয়ের বহুল প্রতীক্ষিত ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি (CFL Fixture Change)
বদল হওয়া সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে দুপুর ৩টেয় মুখোমুখি হবে মোহনবাগান ও মহমেডান। মঙ্গলাবার রাতেই এই ম্যাচ আয়োজনের জন্য পুলিশি অনুমতি মিলেছে। গণেশ চতুর্থীর কারণে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচটি কল্যাণী স্টেডিয়ামে সরাতে হলেও, এই ম্যাচের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো জটিলতা নেই।
তিন মাঠে তিন ম্যাচ (CFL Fixture Change)
শনিবার বিকেল ৩টেয় একসঙ্গে শুরু হবে শেষ পর্বের তিনটি ম্যাচই আয়োজিত হবে।
- বারাসত স্টেডিয়াম: মোহনবাগান বনাম মহমেডান স্পোর্টিং
- ইস্টবেঙ্গল মাঠ: ইস্টবেঙ্গল বনাম কোল ইন্ডিয়া
- বারাকপুর স্টেডিয়াম: ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টস
যেহেতু গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হচ্ছে না, তাই চ্যাম্পিয়নশিপ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটিই ট্রফি ঘরে তুলবে।
পয়েন্ট তালিকা (CFL Fixture Change)
বর্তমানে মোহনবাগান ও মহমেডান দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট (১ জয়, ১ ড্র)। লাল-হলুদ শিবির দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্টে রয়েছে।
- মোহনবাগান ও মহমেডান: জয়ী দল সরাসরি চ্যাম্পিয়ন হবে।
- ইস্টবেঙ্গল: মিনি ডার্বি ড্র হলে (পয়েন্ট ৫) এবং ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়াকে বড় ব্যবধানে (কমপক্ষে ৫-০) হারাতে পারলে গোলপার্থক্য বিচার করে ট্রফি পেতে পারে।
আরও পড়ুন: Badminton: বাংলার ফাইনাল আক্ষেপ, তবু হরিনাভিতে জমল খুদে শাটলারদের লড়াই
খেলা ঘোরাতে পারে ভবানীপুর ও ইউনাইটেড (CFL Fixture Change)
বর্তমানে ভবানীপুরের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট এবং ইউনাইটেড স্পোর্টসের ২ পয়েন্ট (CFL Fixture Change)। যদি মিনি ডার্বি ড্র হয় এবং ভবানীপুর তাদের ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে দেয়, তবে ৬ পয়েন্ট নিয়ে চমক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ভবানীপুর। কোল ইন্ডিয়া ছাড়া বাকি পাঁচ দলই এখনও খেতাব জয়ের দৌড়ে টিকে থাকায়, ১৯ সেপ্টেম্বর বিকেলে কলকাতা ময়দানের সব নজর থাকবে এই তিন স্টেডিয়ামের দিকে।



