Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে কেএল রাহুলের দাপট অন্যদিকে নীতিশ রানার ঝড়, সব মিলিয়ে দিশেহারা পাঞ্জাবের বোলাররা (KL Rahul)।
রাহুল-রানার দাপটে রানের পাহাড় দিল্লির (KL Rahul)
এই মুহূর্তে যদি আইপিএল-এ এখনও পর্যন্ত সেরা দল হিসেবে বেছে নিতে বলা হয় তবে পারফরম্যান্স এবং শ্রেয়সের নেতৃত্বের কারণে সবাই বেছে নেবে পাঞ্জাবকে। এই মুহূর্তে টেবিল টপার পাঞ্জাব। দিল্লি সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আজ পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামে। তবে ম্যাচের আগেই অরুণ জেটলি স্টেডিয়ামে রেকর্ড গড়ল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল। এই নিয়ে টানা নয় বার টস জিতে রেকর্ডবুকে নাম তুলল দিল্লি। আইপিএল-এর ইতিহাসে ছুঁয়ে ফেলল সবথেকে বেশিবার টস জেতার রেকর্ড (KL Rahul)।
প্রথম উইকেট হারানোর পরেই নীতিশ রানার সঙ্গে জুটি বেঁধে ঝড় তোলেন রাহুল। গড়ে ফেলেন ২২০ রানের পার্টনারশিপ। নীতিশ রানা এই দিন ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন আর এই রানের সুবাদেই আইপিএল-এ তাঁর মোট রান ৩০২১ রান। রানা মাত্র ৯ রানের জন্য নিজের সেঞ্চুরি মিস করলেও কোনও ভুল করেননি রাহুল।

আরও পড়ুন: BCCI: অজিত আগরকরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল বোর্ড
এই দিন পাঞ্জাবের বিরুদ্ধে ঐতিহাসিক শতরান করলেন তিনি। ইনিংস শেষে রাহুল ১৫২ রানে অপরাজিত থাকেন। এই মহাকাব্যিক ইনিংসে রাহুল গড়লেন রেকর্ড। আইপিএল-এর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটা। তবে রাহুল প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এর ইতিহাসে ১৫০রান করলেন। এর পাশাপাশি আইপিএল-এর ইতিহাসে দ্রুত ৫০০০ রান গড়ার রেকর্ড এখন রাহুলের দখলে। এই মাইলফলক ছুঁতে তিনি নিয়েছেন ১৩০টি ইনিংস। আর দুই ব্যাটারের দাপটে এভারেস্ট সমান রান স্কোর বোর্ডে তোলে দিল্লি। মাত্র দুই উইকেট হারিয়ে দিল্লির স্কোর ২৬৪ রান। (KL Rahul)।
দিল্লির বিরুদ্ধে রাহুলের সাম্রাজ্যে যুক্ত হয়েছে আরেকটি রেকর্ড। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের তালিকায় পাঁচ নম্বরে উঠেছেন রাহুল। এক ইনিংসে মহেন্দ্র সিংহ ধোনি ও রায়নাকে টপকে গিয়েছেন কেএল। আইপিএল-এ রাহুলের রান ৫৫৭৯। প্রথম চার ক্রিকেটার হলেন বিরাট কোহলি (৮৯৮৯), রোহিত শর্মা (৭১৮৩), শিখর ধাওয়ান (৬৭৬৯) এবং ডেভিড ওয়ার্নার (৬৫৬৫)।

পাঞ্জাবের বিরুদ্ধে ঝড়ের মত তাণ্ডব চালালেন রাহুল। ৪৭ বলে একশো রানে পৌঁছে যান তিনি। তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৭। তিনি যখন ইনিংস শেষ করেন তখন তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার এবং ৯টি ছয়। পাঞ্জাবের বোলারদের নিয়ে এরপর বিশেষ কিছু বলার জায়গা থাকে না। কার্যত রাহুল আর রানার সামনে অসহায় আত্মসমর্পণ করে দেন অর্শদীপ সিংরা।


