Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির অতি প্রিয় কুইজ অনুষ্ঠান ‘দাদাগিরি’ (Dev in Dadagiri) ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বহু বছর ধরে অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে তিনি অন্য কাজে ব্যস্ত থাকায়, তাঁর জায়গায় নতুন মুখ আসার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত বলেই শোনা যাচ্ছে।
নেই সৌরভ (Dev in Dadagiri)
দাদাগিরি ভীষণ জনপ্রিয় রিয়ালিটি শো (Dev in Dadagiri)। ক্রিকেট মাঠের দাদা সৌরভ গাঙ্গুলি ছাড়া তার কথা ভাবাই যায় না। একটি সিজনে মহাগুরু মিঠুন চক্রবর্তী যদিও সঞ্চালনা করেছিলেন, তবে সেই সিজন ততটাও জনপ্রিয়তা পায়নি। সঞ্চালক হিসেবে সৌরভ গাঙ্গুলির বিকল্প কে হতে পারে তা নিয়ে মাথার চুল ছিঁড়তে হয়েছিল প্রযোজককে।
সঞ্চালকের ভূমিকায় কে?
সূত্রের খবর, এবার দাদাগিরির সঞ্চালক হিসেবে দেখা মিলবে মেগাস্টার দেবের। অভিনয় হোক কিংবা রাজনীতির ময়দান কাজে-কর্মে-কথা-বার্তায় ফাটাফাটি দেব। বয়স ৪৩ হলেও সদ্য প্রেম বুঝতে শেখ তরুণীটির কিন্তু প্রথম ক্রাশ দেব। তাই যাদের শিরায় শিরায় রক্ত, আর দেবের ভক্ত, তাদের জন্য নিঃসন্দেহে এটি সুখবর।

আরও পড়ুন: Dadagiri Sourav Ganguly: দাদাগিরির মঞ্চে নতুন দাদা, সঞ্চালক লিয়েন্ডার পেজ?
আগেও একাধিকবার রিয়েলিটি শো এর মঞ্চে দেখা পাওয়া গেছে দেবের। ষ্টার জলসার একটি ডান্স রিয়েলিটি শো তে বিচারকের আসনে ছিলেন তিনি। বহুবছর আগে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চেও যীশু সেনগুপ্তর সঙ্গে সঞ্চালকের ভূমিকায় ছিলেন দেব। এখন শুধু সময়ের অপেক্ষা, সঞ্চালকের ভূমিকায় কতটা অবতীর্ণ হতে পারেন দেব ‘দাদা’.



