Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’ আবারও পৌঁছে গিয়েছে এক নতুন উত্তেজনার চূড়ান্তে (Bengali Serial Kusum)। গল্পের প্রতিটি পর্বেই চমকে উঠছে দর্শক। ইন্দ্রাণীর কড়াকড়ি আর ঈশান–অনুশ্রী প্রেমের লড়াই এই দ্বন্দ্বের মাঝে এবার গল্পে ঢুকে পড়েছে ছদ্মবেশ, কূটকৌশল এবং নতুন প্রেমের ইঙ্গিত।

সিদ্ধান্তে বাড়ছে উত্তেজনা (Bengali Serial Kusum)
দেবলীনাকে ছোট ছেলের পাত্রীরূপে বেছে রাখায় ইন্দ্রাণীর কাছে ঈশানের ভালোবাসা কখনওই গুরুত্ব পায়নি। বাড়ির বড় ছেলে আয়ুষ্মানও প্রথমদিকে ভুল বুঝেছিল ঈশানকে। কিন্তু ঈশান–অনুশ্রীর নিখাদ সম্পর্ক দেখার পর পরিস্থিতি বদলে যায়।
কুসুমও নিজের মতো করে এগিয়ে আসে দু’জনের জীবনে আলো ফিরিয়ে দিতে।

গোপনে পরিকল্পনা (Bengali Serial Kusum)
অনুশ্রী জানায়, প্রথমেই তার বাবাকে রাজি করানো দরকার। সেই মতো তিনজন কুসুম, ঈশান ও আয়ুষ্মান যাত্রা করে অনুশ্রীর গ্রামের বাড়িতে। এই পর্বেই আসে সবচেয়ে বড় চমক। একেবারে গ্রাম্য সাজে, ধুতি–পাঞ্জাবি, শ্যামলা মেকআপ করে হাজির তিনজন। কুসুম পরিচয় দেয়, “এ আমার স্বামী আর এ আমার দেওর, পাশের গ্রাম থেকে এসেছি।” এই রূপ দেখে অনুশ্রী নিজেও হকচকিয়ে যায়। ছদ্মবেশেই কি তার বাবার মন জয় হবে? নাকি ধরা পড়ে যাবে তিনজন দর্শকের মধ্যে জন্ম নেয় নতুন উত্তেজনা।
এক ঘরে থাকতে হবে কুসুম ও আয়ুষ্মানকে (Bengali Serial Kusum)
ছদ্মবেশে ‘স্বামী–স্ত্রী’ শুনেই অনুশ্রীর বাবা জানায়, “স্বামী–স্ত্রী বলে দাবি করলে তো এক ঘরেই থাকতে হবে।” এদিকে ঈশানকে থাকতে দেওয়া হয় গোয়ালঘরে! পরিস্থিতি আরও জটিল হয় রাতে কুসুম–আয়ুষ্মানের ঘরে। রাতে কুসুম খাটে আর আয়ুষ্মান মেঝেতে। ঠিক তখনই ঘরে ঢোকে একটি আরশোলা। আরশোলায় ভীষণ ভয় আয়ুষ্মানের। ভয়ে থরথর কাঁপতে কাঁপতে সে কুসুমকে জড়িয়ে ধরে। এই দৃশ্যে প্রথমবার কুসুম অনুভব করে আয়ুষ্মানের শরীরের স্পর্শ, আর তার মনে অদ্ভুত আলোড়ন জাগে। দর্শকরা ভাবতে থাকেন, “এটাই কি কুসুম–আয়ুষের প্রেমের শুরু?”

আরও পড়ুন: Celebrate 30 Years of DDLJ: টেমসের তীরে রাজ–সিমরনের মূর্তি ‘ডিডিএলজি’-র জাদু
প্রোমো প্রকাশের পর দর্শকদের উচ্ছ্বাস
নতুন প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকমহলে উত্তেজনার ঢেউ। সবার মনে একই প্রশ্নঃ আয়ুষ্মান কি এবার কুসুমকে সত্যিই স্ত্রী হিসেবে মানবে? কুসুম কি পাবে তার প্রাপ্য ভালোবাসা? নাকি আবারও বাধা আসবে ইন্দ্রাণীর তরফ থেকে? টিআরপি তালিকায় ‘কুসুম’ বরাবরই শক্ত জায়গা ধরে রাখে। এই নতুন টুইস্ট কি আরও বাড়াবে দর্শকসংখ্যা? তা জানতে এখন চোখ টেলিভিশনের পর্দায়।



