Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বুথে চলছে ভোটগ্রহণ (Celeb Vote Cast 2026)। গণতন্ত্রের উৎসবে বেলা ১১টা পর্যন্ত অংশ নিয়েছেন রাজ্যের প্রায় ৪০% এর বেশি মানুষ। তবে স্বাভাবিক মানুষের চেয়ে তারকাদের নিয়ে কৌতূহল স্বাভাবিকভাবেই থাকে বেশি। ভোটদানের সকালে কেটিভি বাংলার ক্যামেরায় ধরা দিলেন কোন কোন তারকা?
রচনা ব্যানার্জী (Celeb Vote Cast 2026)
সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে পৌঁছে (Celeb Vote Cast 2026) যান রচনা ব্যানার্জী। চোখে রোদচশমা আর হালকা রঙের সুতির শাড়িতে তাঁকে চেনা মেজাজেই পাওয়া গেল। ভোট দেওয়ার পর রচনার গলায় শোনা গেল লড়াইয়ের আত্মবিশ্বাস। তিনি সরাসরি বলেন, এবারের লড়াইটা বেশ কঠিন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিই তাঁকে জেতাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।

সস্ত্রীক জিৎ (Celeb Vote Cast 2026)
চোখে রোদচশমা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে হালকা সাদা ঘেঁষা পোশাক পরে ভোট দিয়েছেন জিৎ। ভোট দিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েও পোজ দিলেন তিনি। ফ্যানেদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

বাবার সঙ্গে কোয়েল
সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছেন কোয়েল মল্লিক। শ্রেয়া পাণ্ডের সঙ্গে প্রচারেও দেখা গেছে তাঁকে। কড়া রোদে হাসিমুখেই দেখা মিলেছে নেত্রী তথা অভিনেত্রীর। বুধবার বাবার সঙ্গে নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন তিনি।

আরও পড়ুন: Proxy Voting Allegation: ভোট কেন্দ্রে যাওয়ার আগেই পড়ে গেল ভোট! হতবাক পূর্বস্থলীর ভোটার
রাজ্-শুভশ্রী
ব্ল্যাক টপ আর নীল ডেনিমে সানগ্লাস পরে আরবানায় ভোট দিলেন শুভশ্রী। সঙ্গে ছিলেন রাজ।

তাছাড়াও, মিঠুন চক্রবর্তীও সকাল সকাল নিজের ভোট দিয়েছেন।

তবে ইভিএম এ সমস্যা থাকায় ভোট দিতে পারেননি চিরঞ্জিত ও তাঁর স্ত্রী

ছেলের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিলেন ভোট প্রসেনজিৎ বলেছেন যে, সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট হয়েছে। তাঁর ছেলে মিশুক এই প্রথমবার তার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারল। সেই জন্যও বাবা হিসেবে খুশি প্রসেনজিৎ। সৌরভ গাঙ্গুলিও ভোট দিলেন নিজের পরিবারের সঙ্গে।

বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দিরে ভোট দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ভোট দিলেন যশ-নুসরাত



