Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে দ্বিতীয় দফার ভোট চলছে (Proxy Voting Allegation) জোরকদমে। কোথাও হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন, কোথাও উঠছে একাধিক অভিযোগ। প্রথম দফার ভোটের আগে প্রকাশ্যে এল তেমনই এক অভিযোগ।
ভোট দিল অন্য কেউ (Proxy Voting Allegation)
পূর্ব বর্ধমানের, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ (Proxy Voting Allegation) চলাকালীন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। চরগোয়াল পাড়া এসএসকে স্কুলের ১১৫ নম্বর বুথে ভোট দিতে এসে বিপাকে পড়েন চর গোয়ালপাড়ার বাসিন্দা মনোয়ারা খাতুন। অভিযোগ, ভোটকেন্দ্রে পৌঁছে তিনি জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। অর্থাৎ, তার আগেই অন্য কেউ তার ভোট দিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: Vote Percentage 2026: বেলা ১১টা পর্যন্ত কোথায় কত পড়ল ভোট?
দায় এড়ালো অফিসার
এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মনোয়ারা খাতুন এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী ও প্রিজাইডিং অফিসারকে জানান। তবে তার অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও প্রিজাইডিং অফিসার কেউই এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। “আমরা কিছু জানি না” বলেই দায় এড়িয়ে যান তারা বলে দাবি ওই মহিলার। ফলে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরেই হতাশ হয়ে বুথ থেকে ফিরে যেতে হয় তাকে।


