Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফার ভোটে সাধারণ ভোটারদের মতোই নিজের দায়িত্ব পালন করতে (Sourav Ganguly) ভোটকেন্দ্রে হাজির হলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর উপস্থিতিকে ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল ছিল তুঙ্গে। বুধবার দুপুরে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন। তাঁর সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
ভোটের পরে বার্তা (Sourav Ganguly)
ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খুব (Sourav Ganguly) সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন সৌরভ। এবারের নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। তাঁর কথায়, ভোট দেওয়া তাঁর দায়িত্ব, তিনি সেটাই করেছেন। ভোটের শতাংশ নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বলেন, সন্ধ্যার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। আগের পর্বেও বিপুল ভোট পড়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
রাজনীতি এড়িয়ে সাধারণ বার্তা (Sourav Ganguly)
রাজনৈতিক আলোচনায় প্রবেশ করতে এদিন একেবারেই অনাগ্রহী ছিলেন সৌরভ। বরং সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের মাঝেই হালকা রসিকতাও করেন তিনি। এক সাংবাদিককে পাল্টা জিজ্ঞেস করেন, তিনি নিজে ভোট দিয়েছেন কি না। এতে মুহূর্তেই মজার পরিবেশ তৈরি হয়।
আরও পড়ুন: 4 May 2026 Weather Update: ভোটের পরই হাওয়া বদল, ঝেঁপে আসবে ঝড়-বৃষ্টি!
খেলার আলোচনা
ভোটের পর ক্রিকেট নিয়েও প্রশ্ন ওঠে। চলতি প্রতিযোগিতা নিয়ে সৌরভ জানান, প্রতিযোগিতা এখনও মাঝপথে, তাই কোনও দলকে এগিয়ে রাখা কঠিন। তবে কয়েকটি দলের পারফরম্যান্স তাঁর নজর কেড়েছে। তাঁর মতে, প্রতিযোগিতা যত এগোবে, লড়াই আরও জমে উঠবে।


