Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে ব্যাট করার সময় মাত্র ৪ রানে আউট হয়ে যান বৈভব (Kyle Jamieson)।
শাস্তির মুখে কাইল (Kyle Jamieson)
চলতি আইপিএল-এ ১ মে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে বাকি ম্যাচগুলির মত নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। একদিকে যেমন রাজস্থানের বিরুদ্ধে দিল্লি ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছেন তেমন অন্যদিকে ব্যর্থ হয়েছেন এই ১৫ বছরের তরুণ তারকা। বেশিরভাগ ম্যাচেই তাঁকে দেখা গিয়েছে ঝড় তুলতে। কিন্তু এই দিন শুরুতেই তাঁকে ফিরতে হয় ড্রেসিং রুমে। তাঁর উইকেট তুলে নিয়ে রাজস্থানকে ধাক্কা দেন দিল্লির পেসার কাইল জেমিসন (Kyle Jamieson)।
তবে এরপর দেখা যায় এক উত্তপ্ত ছবি। বৈভবকে আউট করে নিজের আগ্রাসন প্রকাশ করেন কাইল জেমিসন। কিন্তু সেই সময় এমন আচরণ করেন তিনি যার জন্য তৈরি হয়েছে বিতর্ক। আগ্রাসী উদযাপন দেখতে গিয়ে ঘটনাটি পড়ে বোর্ডের নজরে আর তাঁর জন্য কাইলের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

দিল্লির এই পেসারের বিরুদ্ধে উঠেছে আইপিএল-এর কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ। ম্যাচ রেফারি তাঁকে লেভেল-১ অপরাধের জন্য দিয়েছেন সতর্ক বার্তা এবং তাঁর নামে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচের প্রথম ইনিগসের দ্বিতীয় ওভারে ঘটে এই ঘটনা। বৈভবকে আউট করার পর জেমিসন এই তরুণের মুখে সামনে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেন আর সেটাকে উস্কানিমূলক বলে মনে করা হয়।
আইপিএল-এর কোড অফ কন্ডাক্টের ধারা ২.৫ অনুযায়ী প্রতিপক্ষকে উস্কে দিতে পারে এমন কোনও আচরণ বা ভাষা এবং ইঙ্গিত করা শাস্তিযোগ্য অপরাধ। জেমিসন নিজের অপরাধ মেনে নিয়েছেন এবং শাস্তি স্বীকার করে নিয়েছেন (Kyle Jamieson)।


