Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভেপ ব্যবহার করে বিতর্কে জড়ানোর পর দিল্লির বিরুদ্ধে খেলেছেন বড় রানের ইনিংস (Riyan Parag)।
ভেপ কাণ্ড নিয়ে কী বললেন রিয়ান? (Riyan Parag)
চলতি আইপিএল-এ ভেপ কাণ্ডে বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। সেই বিতর্কের ঝড় না থামার আগেই তাঁরা মাঠে নামেন দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচে ব্যাট হাতে বড় রান করলেও রিয়ান পরাগের আচরণ নিয়ে আবারও উঠছে প্রশ্ন (Riyan Parag)।
পাঞ্জাবের বিরুদ্ধে খেলা চলাকালীন ক্যামেরায় ধরা ধরা পরে ই-সিগারেটে সুখটান দিচ্ছেন রিয়ান আর তারপর থেকেই তাঁকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। তাঁকে এই জন্য সতর্ক করার পাশাপাশি ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। সঙ্গে তাঁর নামের সঙ্গে যোগ হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে সমালোচনার চাপ একদিকে যেমন ছিল তেমন ছিল তাঁকে নিয়ে প্রশ্নের ঝড়। দিল্লির বিরুদ্ধে মাঠে সেসব পিছনে ফেলে দলের জন্য বড় রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু তারপরেও তাঁর আচরণ নিয়ে আবার উঠছে নতুন করে প্রশ্ন।

কেএল রাহুলদের বিরুদ্ধে মাঠে নেমে তাঁকে দেখা যায় অন্য মেজাজে। ১ মে তাঁর ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাসের ছাপ। একের পর এক দারুন শটে নিজের ইনিংস রচনা করলেন। ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াই করার মত রান। তাঁর ইনিংসে ভর করেই রাজস্থান ২২৫ রান তোলে। তবে শেষ পর্যন্ত তাঁর ৯০ রানের ইনিংস চাপা পড়ে যায় দিল্লির বিরুদ্ধে। রাহুল-নিশাঙ্কা জুটির কাছে হার মানতে হয় রাজস্থানকে।
আরও পড়ুন: Tripura: অভিভাবক যখন ভক্ষক রুপি দানব, নাতনি কে ধর্ষণ ও খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে
ভেপিং ইস্যু নিয়ে এর আগে রিয়ান পরাগকে কিছু বলতে শোনা যায়নি। তবে ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানালেন যে বাইরের সমালোচনা ভাবায় না তাঁকে। তিনি বলেন ব্যক্তিগত পারফরম্যান্স নয় দলের জয়ই আসল লক্ষ্য। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি না, সমালোচকদের বা এই নিয়ে যারা কথা বলছে তাদের কিছু বলার দরকার আছে। দিনের শেষে আমার কাজ দলকে দুই পয়েন্ট এনে দেওয়া। আমরা যদি ম্যাচ হেরে যাই, তা হলে আমার রান বা ইনিংসের কোনও মূল্য নেই।’ তবে তাঁর এই বক্তব্যের পর আবার উঠছে নতুন করে প্রশ্ন। এরকম একটা ভুল করার পর সামান্য অনুশোচনার সুর শুনতে না পাওয়ার কারণে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। এটা কি আত্মবিশ্বাস নাকি কোথাও একটা গিয়ে ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ? এখন সেই উত্তর দেবে সময় (Riyan Parag)।


