Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ দুইবার মুখোমুখি হল চেন্নাই আর মুম্বই আর দুবারই জয় ছিনিয়ে নিল চেন্নাই (CSK beat MI)।
ছন্নছাড়া মুম্বই (CSK beat MI)
আইপিএল-এর ‘এলে ক্লাসিকো’ বলে খ্যাত মুম্বই বনাম চেন্নাই ম্যাচ। চলতি আইপিএল-এ দুই সাক্ষাতেই জয় ছিনিয়ে নিল চেন্নাই। ২৩ এপ্রিলের ম্যাচে সঞ্জু দুরন্ত সেঞ্চুরি করেছিলেন (CSK beat MI)। আর দ্বিতীয় সাক্ষাতেও মুম্বইয়ের হার দেখতে হল দলের সমর্থকদের।
মুম্বই শনিবারের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন যে হার্দিকরা এই ম্যাচে প্রতিশোধ নেবেন কিন্তু দলের ছন্নছাড়া অবস্থা দেখার পর আর হয়ত গোটা মরশুমেই জেতার আশা রাখবেন না মুম্বই সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই মুম্বই বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ ছিল হতাশায় ভরা। হারার আগেই হেরে বসে রয়েছে আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল।
শনিবার ৮ উইকেটে সহজ জয় পেল হলুদ শিবির। চেন্নাইয়ের হয়ে বল হাতে তিন উইকেট নিয়ে একাই জ্বলে ওঠেন অংশুল কম্বোজ। চেন্নাই আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে তোলে ১৫৯। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই রান তুলে নেয় চেন্নাই। ৬৭ রানের ক্যাপ্টেন্স নক খেলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। CSK-র হয়ে নজরকাড়া হাফ সেঞ্চুরি করলেন তরুণ তুর্কি কার্তিক শর্মা।
মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে ১ রানে ফেরেন উইল জ্যাকস। সেখান থেকে লড়াই করার চেষ্টা করেন রিকেলটন এবং নমন ধীর। রিকেলটন ফেরেন ৩৭ রান করে। এই ম্যাচেও ব্যর্থ সূর্যকুমার। তাঁর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ব্যর্থ হার্দিক পান্ডিয়া এবং তিলক ভর্মাও। ৩৭ বলে ৫৭ রান করে লড়াই চালান নমন ধীর। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন অংশুল কম্বোজ। দুই উইকেট নিয়েছেন নূর আহমেদ। ৭ উইকেটে ১৫৯ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস (CSK beat MI)।

আরও পড়ুন: Cell Broadcast: ভারতের জননিরাপত্তা প্রযুক্তিতে বড় পদক্ষেপ: সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম
স্কোর বোর্ডে খুব বড় রান নিয়ে না নামায় চেন্নাইয়ের ব্যাটিং ছিল পরিকল্পিত। তবে এই ম্যাচে সঞ্জু ফেরেন ১১ রানে। এরপর উর্ভিল প্যাটেলও ফেরেন ২৪ রানে। কিন্তু তারপর আর উইকেট হারায়নি চেন্নাই। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও তরুণ তুর্কি কার্তিক শর্মা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই নিয়ে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ঋতুরাজ। ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি।
কার্তিক শর্মার এই ম্যাচ ছিল আইপিএল-এর অভিষেক ম্যাচ আর সেই ম্যাচকেই অর্ধ শতরান করে স্মরণীয় করে রাখলেন কার্তিক শর্মা। চেন্নাইয়ের হয়েছে সবথেকে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই তরুণ প্রতিভা (CSK beat MI)।


