Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে টানটান ম্যাচে রুদ্ধশ্বাস জয় গুজরাটের (Washington Sundar)।
শেষ ল্যাপে জয় গুজরাটের (Washington Sundar)
আইপিএল মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে টানটান উত্তেজনা। যেকোন সময় খেলা ঘুরে যাওয়ার প্রবল সম্ভাবনা। তবে কয়েকটি ম্যাচ একতরফা হলেও ৩ মে আইপিএল-এ হাড্ডাহাড্ডি থাকলেন ক্রিকেট ভক্তরা। শেষ ওভারে দরকার ১১ রান, খেলা গড়াল পঞ্চম বল পর্যন্ত আর সেখানেই বাজিমাত করল গুজরাট। নার্ভের চাপে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনেন ওয়াশিংটন সুন্দর। ছক্কা হাঁকিয়ে দুরন্ত জয় এনে দেন এই তারকা অলরাউন্ডার (Washington Sundar)।
টস জিতে গুজরাট অধিনায়ক শুভমন গিল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। পাঞ্জাবের অবস্থা এই দিন প্রথম থেকেই খারাপ ছিল। শুরুতেই পরপর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। প্রথম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। তাঁর দুই শিকার প্রিয়াংশ আর্য (২) এবং কুপার কনোলিকে (০)। এরপর রাবাডার বলে প্রভসিমরন সিং ফেরেন ১৫ রান করে। এই দিন অধিনায়ক শ্রেয়স আইয়ার ফেরেন মাত্র ১৯ রান করে। ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দল।

সেখান থেকে খেলার হাল ফেরান মার্কাস স্টোইনিস। ৩১ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। এরপর জ্যানসেন করেন ২০। শেষ পর্যন্ত পাঞ্জাব ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৩। হোল্ডার ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এবং দুটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও রাবাডা (Washington Sundar)।
১৬৪ রান তাড়া করতে নেমে গিল ফেরেন ৫ রানে। এরপর শুরুটা ভাল করলেও বাটলার ফেরেন ২৬ রান করে। কিন্তু অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যান সাই সুদর্শন। অন্যপ্রান্তে ভাঙ্গন শুরু হলেও তিনি উইকেট আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন। ৪১ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের জন্য রাস্তা প্রসস্থ করেন সুদর্শন। তিনি আউট হওয়ার পর আবার ম্যাচের রাশ যায় পাঞ্জাবের হাতে।
আরও পড়ুন: Shashi Panja: শ্যামপুকুরে এগিয়ে বিজেপি, পিছিয়ে শশী পাঁজা!
সেই সময় গুজরাটের হয়ে ওয়াশিংটন সুন্দর লড়াই করতে থাকেন। এই দিনের ম্যাচে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার পরিচয় দিলেন সুন্দর। শেষ ওভারে খেলা গড়ায়। ৬ বলে দরকার ১১ রান। সেই ওভার বল করতে আসেন স্টোইনিস। প্রথম বলে ওয়াইড করেন তিনি। পরের বলে চার মারেন আরশাদ। পরের দুই বলে দুই আসার পর চতুর্থ বলে এক রান নেন আরশাদ। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান ওয়াশিংটন সুন্দর। ম্যাচ শেষে ২৩ বলে ৪০ রানে অপরাজিত থাকেন এই তারকা অলরাউন্ডার। ম্যাচ জিতে গুজরাটের পয়েন্ট ১২। এই ম্যাচ হারের পরও পাঞ্জাব শীর্ষে রইল ১৩ রানে (Washington Sundar)।


