Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বেলাল আহমেদ খানের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে পারে মোহনবাগান (Mohun Bagan-Mohammedan)। সোমবার আইএফএ-র সঙ্গে বৈঠক করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব বেলাল আহমেদ খান। বৈঠক সেরে বেরিয়ে এসেই মোহনবাগান ম্যানেজমেন্টের আশিস সরকারের নাম নিয়ে একাধিক অভিযোগ তোলেন। সূত্রের খবর, সেই অভিযোগের জেরেই আইনি পথে হাঁটার চিন্তা ভাবনা শুরু করছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
মহমেডানের অভিযোগ (Mohun Bagan-Mohammedan)
বারাসত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের শেষ হাই-ভোল্টেজ ম্যাচে মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ১-২ গোলে পিছিয়ে পড়ে এবং ১০ জনে নেমে যাওয়ার পরেও মোহনবাগান অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ম্যাচটি জেতে। এই ম্যাচের পরেই মহমেডানের ফুটবল সচিব বেলাল আহমেদ খান মোহনবাগানের বিরুদ্ধে রেফারিকে ম্যানেজ করার মতো গুরুতর ও মারাত্মক অভিযোগ তোলেন।
আইনি পদক্ষেপের ভাবনা (Mohun Bagan-Mohammedan)
বেলাল আহমেদ খানের এই মন্তব্যের পর মোহনবাগান শিবিরের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ক্লাবের ভাবমূর্তি কালিমালিপ্ত করার দায়ে এবং ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিতে পারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: Mohammedan SC IFA Shield: কেন আইএফএ শিল্ড বয়কট মহমেডানের? বিস্ফোরক সাদা কালো কর্তা!
আইএফএ-র প্রতিক্রিয়া (Mohun Bagan-Mohammedan)
মহমেডানের অভিযোগ নিয়ে মুখ মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Mohun Bagan-Mohammedan)। তিনি জানিয়েছেন, “রিপ্লে সম্ভব নয়। রেফারির ভুল হতেই পারে। যদি কোনও অন্যায় হয়, আমরা তার তদন্ত করব। যদি কিছু অন্যায় পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। তাছাড়া আমরা সকলেই রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করি। সারা পৃথিবী জানে মারাদোনা হাতে গোল করেছিলেন। কিন্তু সেটাই তো ফাইনাল হয়ে আছে। এক্ষত্রেও তাই। মহমেডান না খেললে আমরা অন্য দলের সঙ্গে কথা বলব।”



