Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কিছু পরিবর্তন ভালো, দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে তো দাঁড়াতেই হবে (Dilip Ghosh)। ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দিল বাংলার মানুষ কি করতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন। পশিমবঙ্গের চপ মুড়ির আধিপত্য শেষ এবার তবে ঝালমুড়ির স্বাদ গ্রহণ করবে বাংলার মানুষ? পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দেয় এদের এত অত্যাচার সহ্য করেও ১৫ বছর সুযোগ দিয়েছিল। কিন্তু এবার আর সুযোগ দেয় নি মানুষ তাই মাথাও ভেসেছে দেহ ও ভেসেছে।বাম বিদায় নেবার সময় বুদ্ধবাবু সহ সকলে হেরেছিল।

বঙ্গে পদ্মের রাজত্ব (Dilip Ghosh)
টানটান উত্তেজনা শেষ করে কাল ৪ মে ফলাফল প্রকাশ হলো বিধানসভা ভোটের, মানুষ বুঝিয়ে দিল “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার”, ভালো খারাপের মাঝে আটকে থেকে এতগুলো বছর পার হলো, এবার অভ্যাসের বদল ঘটবে। ১৫ বছরের চেনা শহর অচেনার সাজে সাজবে, হয়তো সেগুলোও খুব পরিচিত হয়ে যাবে। আসলে সব মেনে নিলেই ভালো, সমস্যার সমাধান ঘটে। সাধারণ মানুষ পরিবর্তন চায়, একটু ভালো থাকতে চায় (Dilip Ghosh)।
বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ জানালেন (Dilip Ghosh)
“পনেরো বছর মানুষ সুযোগ দিল মমতা ব্যানার্জীকে। কিছু না করে অভিযোগই করে গেলেন। রাস্তা থেকে আরম্ভ করে আদালত পর্যন্ত অভিযোগ আর অভিযোগ। ওনার বাড়িতেও তো ওনাকে মারপিট করেনি। এখন তো কমপক্ষে একটু অনুশোচনা হোক। বয়স হয়েছে। একটু আত্ম অ-অ-আলোচনা করুন যে কি ভুল ছিল, কি কেন লোক আমাকে গলাধাক্কা দিল। এখনও মিথ্যা কথা, এখনও সেই চলে যাচ্ছেন। বয়সে মানুষের বুদ্ধি হয়, সেটা হলো না ওনার। তার পরিণাম এটা। রাজ্য জুড়ে গেরুয়া দাপটের পর দিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন খড়পুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন তিনি ? (Dilip Ghosh)
এই উত্তরে তিনি জানালেন, “পার্টি যাকে ঠিক করবে। পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপি কর্মী, প্রদেশ অধ্যক্ষ থেকে বুথের কর্মী, কেন্দ্রের মাননীয় মোদীজি সহ সমস্ত নেতৃত্ব তাদের কাছে challenge ছিল বাংলার পরিবর্তন করা। তিনশোর বেশি কর্মী প্রাণ দিয়েছেন, হ্যাঁ, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন আমার চোখের সামনে। তার পরিণাম আজকে। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করার জন্য এই যে বলিদান সেটা আমরা শ্যামাপ্রসাদকে উৎসর্গ করছি। আর নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখার্জি এক একটি স্বপ্নকে সফল করছেন। বাংলা জিতে সেটাও সফল করলেন।”
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
দিনশেষে বাংলার মানুষ কি চায়?
অন্ন – বস্ত্র – বাসস্থান আর একটু সুরক্ষার ছায়া। ক্ষমতার জোর ওই সাধারণ মানুষের হাতেই, একটা সম্প্রদায় কি করে দিতে পারে দেখিয়ে দিল। সবুজের মাঝে কমলা ফুটলো, ছিটে-ফোটা লালও আছে তাতে। সব কিছুর মাঝে সূর্য কিন্তু সেই পূর্ব দিকেই উঠবে আর পশ্চিমে ডুবে যাবে। শিক্ষিত সমাজ গড়তে, নিজেদেরকেই উঠে দাঁড়াতে হবে, ভরসার কিংবা আশ্রয়ের চাদরে বেশিদিন লালিত – পালিত সম্ভব নয়। ভাতা মানুষকে কখন ভিখারি মানিয়ে দেবে বোঝা মুশকিল কি? ওই টাকায় কিছু সংসার চলতো, মদের বোতল আসতো, নতুন বই কেনা হত, মেয়েরা নাকি মেয়েদের কষ্ট বোঝে ১৫ বছরে কি অনেক কষ্ট বোঝা হয়ে গেছে?



