Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের নির্বাচনী ফলাফল (Mamata Banerjee)। বঙ্গে এসেছে পদ্ম ফুল। জোড়াফুলের শাসন এখন অতীত। এই প্রথম বাংলায় হারের পর মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরাজয়ের পরবর্তী রণকৌশল (Mamata Banerjee)
পরাজয়ের পরবর্তী রণকৌশল (Mamata Banerjee) সম্পর্কে তিনি এখনই মুখ খুলতে চান না। নেত্রী জানিয়েছেন অভ্যন্তরীণ কমিটিতে আলোচনা করে তা স্থির করা হবে। এর সঙ্গে তিনি বলেন, “আমরা তো হারিনি। আমাদের জোর করে হারানো হয়েছে। নির্বাচনে হার-জিত থাকে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।” মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?”
পাশে থাকার বার্তা
এর সঙ্গে জানা যায় বঙ্গের এই খবর শোনার পর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা মমতাকে ফোন করেছিলেন। তারা সকলেই সমবেদনা জানিয়েছেন এবং মমতার পাশে থাকার বার্তা দিয়েছেন। অখিলেশ যাদব আগমীকালই কলকাতায় আসতে পারেন এমনটাই জানা গেছে।
আরও পড়ুন: Raghav Chadha: বঙ্গে ‘ঐতিহাসিক জয়’, অভিনন্দন জানালেন রাঘব
এর সঙ্গে বিজেপির সন্ত্রাস নিয়েও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “২০০৪ সালেও এই জিনিস দেখিনি। ১৯৭২-এর সন্ত্রাসের কথা শুনেছি। চোখে দেখিনি। তবে এই সরকার সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে।”


