Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলায় এবার পরিবর্তনের (Raghav Chadha) পদ্মফুল ফুটেছে। পাঁচ দশক পর রাজ্যে সরকার গড়বে বিজেপি। এই ফল প্রকাশের পরই সদ্য প্রাক্তন আপ নেতা তথা বর্তমান বিজেপি নেতা রাঘব চাড্ডা এই জয়ের অভিনন্দন জানালেন তার সমাজ মাধ্যমে।
রাঘবের বার্তা (Raghav Chadha)
এই জয়কে ‘ঐতিহাসিক জয়’ বলে উল্লেখ করেন রাঘব। তিনি এও বলেন মানুষ উন্নয়নশীল, শক্তিশালী শাসনের প্রতি আস্থা দেখিয়েছে জনগণ। অন্যান্য রাজ্যের নির্বাচনী ফলের প্রসঙ্গও উঠে আসে তার কথায়। নরেন্দ্র মোদী, অমিত শাহ ও দলের শীর্ষ নেতৃত্বদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিজেপি সভাপতি নীতিন নবীনকেও অভিনন্দন জানিয়েছেন রাঘব।
আরও পড়ুন: Booth Capturing: ছাপ্পা ভোটে জিতেছিল তৃণমূল, তালা মেরে বুথ দখল বিজেপির!
বঙ্গের ফল
প্রসঙ্গত, ২০২৬ সালের নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তৃণমূল। ভোট গণনা চলাকালীন নিজের সমাজ মাধ্যমে শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফলাফল তার উল্টো। ২০০-র ও বেশি আসন নিয়ে বঙ্গের পুকুরে ফুটেছে পদ্ম। গেরুয়া রঙে সেজে উঠেছে আকাশ।


