Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করলেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)।
লক্ষ্মীরতন শুক্লার আবেদন (Laxmi Ratan Shukla)
পশ্চিমবঙ্গে সদ্য পালাবদল হয়েছে ক্ষমতার। বাংলায় ঐতিহাসিক জয় দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান লক্ষ্মীরতন শুক্লা। বাংলার এই প্রাক্তন ক্রিকেটার আহ্বান জানান নতুনকে (Laxmi Ratan Shukla)।
রাজ্যে পাল্টে গেছে ক্ষমতার ছবি। নতুন করে পরিবর্তনে বঙ্গে হয়েছে গৈরিকীকরণ। সদ্য ক্ষমতায় আসা দলের প্রতি এই প্রাক্তন ক্রিকেটারের একটাই আবেদন করেছেন। বর্তমানে বাংলা দলের কোচ জানিয়েছেন তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখতে চান অশোক দিন্ডাকে।

এই ঐতিহাসিক দিনে লক্ষ্মীরতন বলেন, ‘রাজ্যের নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী হিসাবে অবশ্যই চাই অশোক দিন্ডাকে। ও আমার সাজঘরের সদস্য। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। ও দায়িত্বে এলে খুবই ভাল হবে। আমার মতো ও ক্রিকেটার। আগে এই দায়িত্ব আমি সামলেছি। আমি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলাম। তাই এই দায়িত্বে ক্রীড়াজগতের কেউ আসুক সেটাই চাই। তবে অবশ্যই দলই শেষ সিদ্ধান্ত নেবে।’
নতুন সরকার যাতে সকলকে নিয়ে চলে এবংহ একটা ‘টিম’ হিসেবে কাজ করে সেই আশাই রাখছেন বাংলার কোচ। তিনি ক্রীড়াজগতের দিকে বাড়তি নজর দেওয়ার কথাও জানান। তিনি বলেন, ‘খারাপ ভাল কী হবে সেটা আগামী এক বছরেই বোঝা যাবে। তবে শুভেন্দু অধিকারী জননেতা। আমরা তো আশাবাদী হতেই পারি। আমি খেলার লোক। আমি টিম-গেমে বিশ্বাসী। আশা করব নতুন সরকার টিম হিসাবে কাজ করুক। খেলার ক্ষেত্রে আরও উন্নতি দরকার। আরও শৃঙ্খলা আসুক (Laxmi Ratan Shukla)।’


