Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা তৃণমূল শিবিরে। গেরুয়া ঝড়ে ১৫ বছরের সাম্রাজ্য হারানোর পর এবার বিজেপি বিরোধী লড়াইয়ে নয়া রণকৌশল মমতার। কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনের মঞ্চ থেকে বাম এবং অতি-বামসহ সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো(Mamata Left)।
বামফ্রন্টের হাত ধরার বার্তা (Mamata Left)
৩৪ বছরের বাম সরকারের পতন ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছর বাংলায় ক্ষমতায় ছিলেন তৃণমূল সুপ্রিমো। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে ধুলিসাৎ হয়ে গিয়েছে মমতার ১৫ বছরে তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্যের। হেরে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এবার প্রয়োজনে বামফ্রন্টের হাত ধরার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
অতি বামেদেরও জোটে আহ্বান
শুধু বাম নয়, অতি বামেদের কাছেও জোটের জন্য আহ্বান জানালেন মমতা। বঙ্গে বৃহত্তর বিরোধী মঞ্চ তৈরির ডাক দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেন তিনি। সেখানেই বিজেপির বিরুদ্ধে বাম সহ সকল রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানালেন মমতা।
আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Mamata Left)
রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে বামেদের বিরুদ্ধে লড়াই করে, সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনের ফসল তুলে রাজ্যের মসনদে বসেছিলেন, যে বামেদের বিরুদ্ধে তাঁকে বারংবার খুন করার চেষ্টার দাবি করেছেন, একদা মিত্র বিজেপিকে ঠেকাতে সেই বামেদের সঙ্গেই আজ জোট বাঁধার ডাক দিচ্ছেন তৃণমূল নেত্রী।
বল বামেদের কোর্টে (Mamata Left)
তবে এই আহ্বানে বাম বা অন্যান্য বিরোধী দলগুলি শেষ পর্যন্ত কী সাড়া দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে একটা কথা প্রচলিত আছে, রাজনীতিতে কোনও কিছুই চিরস্থায়ী নয় ।



