Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (WB Cabinet) পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে নিজেদের দফতরে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই দুই মন্ত্রীকে রাস্তায় নেমে বেশি কাজ না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দফতরের কাজে নজর দেবার নির্দেশ (WB Cabinet)
সূত্রের খবর, বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (WB Cabinet) দুই মন্ত্রীকে রাস্তায় গিয়ে অতিরিক্ত কাজ দেখানোর পরিবর্তে দফতরের প্রশাসনিক কাজের দিকে বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সরেজমিনে অগ্নিমিত্রা
সম্প্রতি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে শহরের বিভিন্ন জায়গায় সরেজমিনে কাজ করতে দেখা গিয়েছে। ফুটপাথ দখল, বাজারের পরিস্থিতি এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে তাঁর একাধিক তৎপরতা প্রকাশ্যে এসেছে। এই ধরনের কর্মকাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা ও সমালোচনাও হয়েছে।
আরও পড়ুন: Government Salaries: পুজোর আগেই অক্টোবরের বেতন ও পেনশন, সঙ্গে মিলবে বর্ধিত ডিএ
এসব ক্ষেত্রের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এহেন পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।


