Last Updated on [modified_date_only] by Aditi Singha
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ফের রাজনৈতিক উত্তেজনা। জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ফাইলপত্র গোপনে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল জেলা প্রশাসনিক মহলে বিজেপির অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে গুরুত্বপূর্ণ নথি ও ফাইল লোপাটের চেষ্টা চলছিল। সেই ঘটনাই হাতেনাতে আটকেছেন বিজেপির জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ অন্যান্য বিজেপি সদস্যরা (Purba Medinipur)।

বিজেপি সূত্রে দাবি (Purba Medinipur)
জেলা পরিষদ কার্যালয় থেকে একটি গাড়িতে করে একাধিক গুরুত্বপূর্ণ ফাইলপত্র কাঁথির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই জেলা পরিষদ চত্বরে পৌঁছে যান বিজেপির জেলাপরিশদের সদস্যরা। গাড়িটি আটকে দিয়ে ফাইল সরানোর কারণ জানতে চান তারা। এরপরই জেলা পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
নথি সরিয়ে ফেলার চেষ্টা (Purba Medinipur)
বিজেপির অভিযোগ, সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই জেলা পরিষদের একাংশের আধিকারিক ও তৃণমূল পরিচালিত বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ একাধিক কর্মাধ্যক্ষ নিয়মিত অফিসে আসছেন না বলেও অভিযোগ তোলেন বিরোধীরা। সেই সুযোগেই গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল বলে দাবি বিজেপির।

বামদেব গুছাইত বলেন (Purba Medinipur)
এদিন বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন, “জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি ফাইল কোনো নিয়ম না মেনে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটকাই। সাধারণ মানুষের স্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই আমরা এই পদক্ষেপ করেছি।” অন্যদিকে, তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ফাইলপত্র সরানো হচ্ছিল, সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?
প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। জেলা পরিষদের গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ কতটা সত্য, আর এর পেছনে আদৌ কোনও বড় প্রশাসনিক বা রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।



