Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ টানাপোড়েনের অবসান। আগামী ১৫ মে, শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে চিংড়িহাটায় নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের থমকে থাকা কাজ(Chingrihata Metro)। ইতিমধ্যে এনিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে লালবাজার। প্রসঙ্গত, কলকাতা পুলিশের অনুমতি না মেলায় প্রায় ১৫ মাস আটকে ছিল চিংড়িহাটায় মেট্রো লাইনের মাত্র ৩৬৬ মিটার অংশের সংযুক্তিকরণ। যেহেতু এলাকাটি ব্যস্ত বাইপাসের উপর, সেই কারণে এখানে কাজের জন্য পুলিশের অনুমতি বাধ্যতামূলক।
দু’দফায় হবে কাজ (Chingrihata Metro)
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দফায় সম্পন্ন হবে এই কাজ। আগামী শুক্রবার রাত ১০টা থেকে কাজ শুরু হবে। সোমবার অর্থাৎ ১৮ মে সকাল ৮টা পর্যন্ত টানা কাজ চলবে। আগে ঠিক হয়েছিল, প্রতি সপ্তাহান্তে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কাজ চলবে। কিন্তু বাইপাসের মত ব্যস্ত সড়কে পথচারী ও যানবাহনের সুরক্ষার কথা মাথায় রেখে আগের সিদ্ধান্ত বদল করা হয়। বাকি কাজ হবে আরও এক দফায়।
সার্ভিস রোড দিয়ে যানবাহন ঘোরানো হবে (Chingrihata Metro)
২২ মে রাত ১০টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। দুই দফায় এই কাজ চলাকালীন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা থাকবে। সেক্ষেত্রে নিউটাউনগামী যানবাহনকে ওই ফ্লাইওভার দিয়ে চালানো হবে। এই অংশে মেট্রোর কাজের জন্য সংলগ্ন ভেড়ির উপর দিয়ে একটি সার্ভিস রোড নির্মাণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। নবনির্মিত ওই সার্ভিস রোড দিয়ে যানবাহন ঘুরিয়ে দেবে পুলিশ।
আরও পড়ুন: Dilip Ghosh: অনেক বাঘ সিংহকে খাঁচায় ঢুকতে হবে: মর্নিং ওয়াকে হুঁশিয়ারি দিলীপের
পুজোর মধ্যেই শুরু মেট্রো পরিষেবা (Chingrihata Metro)
চিংড়িহাটায় ৩৬৬ মিটার ‘ভায়াডাক্ট’ জোড়ার কাজ শেষ হলে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলে আর কোনো বাধা থাকবে না। সল্টলেকের স্টেশনগুলির কাজ আগেই শেষ হয়েছে। সেক্ষেত্রে ১৫ আগস্ট থেকে পুজোর মধ্যে যেকোনও দিন এই গোটা রুটে মিলবে মেট্রো পরিষেবা। বর্তমানে নিউ গড়িয়া থেকে মেট্রোপলিটান বা বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে।



