Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) সম্প্রতি ২০ মে ২০২৬ তারিখে ভারতের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে কলকাতা থেকে জাফর রিয়াজ ওরফে রিজভি নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে (Pakistan Spy)। তাকে কলকাতার ইকববালপুর এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগ (Pakistan Spy)
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাফর রিয়াজ ওরফে রিজভি নামে একজনকে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএয়ের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে ভারতের অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে জাফরকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা
একাধিক কঠোর ধারায় মামলা (Pakistan Spy)

গ্রেফতার জাফর রিয়াজে চাঞ্চল্য! তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত একজন পাকিস্তানির সঙ্গে বিয়ে করেছিল। তার সন্তানরাও পাকিস্তানের নাগরিক।



