Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় ক্যাফের(Cafe) আড়ালে অবৈধ হুক্কা পার্লার! প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ক্যাফের বিরুদ্ধে এই অভিযোগ উঠছিল বারবার। যে বাড়ি ভাড়া নিয়ে ক্যাফে চলছে, তার মালিক এনিয়ে একাধিকবার ক্যাফে কর্তৃপক্ষকে সতর্ক করলেও সুরাহা হয়নি। এবার এনিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। মারধর, পালটা মারধর, নিগ্রহের অভিযোগে সরগরম এলাকা। ক্যাফে মালিক ও ‘প্রহৃত’ নিরাপত্তারক্ষী – উভয়েই লেক থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত(Cafe)
ঘটনাস্থল ১৮৮/১৪ এ, প্রিন্স আনোয়ার শাহ রোড। এখানকার একটি বাড়ির গাড়ি বারান্দা ভাড়া নিয়ে প্রায় চার মাস আগে জুলিয়ান ও সিমরন নামে দুই ব্যক্তি ক্যাফে(Cafe)চালু করেন। শুরু থেকেই স্থানীয়দের অভিযোগ ছিল, সেখানে অবৈধভাবে হুক্কা পরিবেশন ও অন্য বেআইনি কাজকর্ম চলছে। বাড়ির মালিক আতিকুর রহমান একাধিকবার সতর্ক করলেও, তাতে কর্ণপাত করেননি ক্যাফে কর্তৃপক্ষ।
ঘটনা চরমে পৌঁছয় রবিবার(Cafe)
রবিবার বিষয়টি চরমে পৌঁছয়। রবিবার বিকেলে ক্যাফের(Cafe)পাশের আবাসনের নিরাপত্তারক্ষী সন্দেহজনক যাতায়াত দেখে ক্যাফে কর্তৃপক্ষকে প্রশ্ন করেন। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে ক্যাফের কর্মীরা ওই বৃদ্ধ নিরাপত্তারক্ষীর উপর চড়াও হন ও মারধর করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা।
আরও পড়ুন: Cyclone Threat Looms: ‘মান্থা’ কতটা ভয়ানক হতে পারে? কী বলছে মৌসম ভবন?
অন্যদিকে, পালটা ক্যাফের মহিলা কর্মীদের অভিযোগ, তাঁদেরই হেনস্থা করেছেন বাড়ির মালিক। রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। চুল টেনে ফেলে লাথি, ঘুসি মারা হয়েছে। ক্যাফে কর্তৃপক্ষের অভিযোগ, জীবনের সমস্ত পুঁজি দিয়ে ক্যাফে খুলেছে তারা। এই ঘটনায় সব তছনছ হয়ে গেল। অবৈধ হুক্কা পার্লার চালানো নিয়ে তাঁর দাবি, বাড়ির মালিক এ বিষয়ে সতর্ক করার পর থেকেই ওসব বন্ধ করে দিয়েছিল তারা। তা সত্ত্বেও মিথ্যা অভিযোগে রবিবার হেনস্তার মুখে পড়তে হল।
আরও পড়ুন: Kolkata Metro: ছট পুজোর দিন মেট্রো চলাচলে কাটছাঁট! ব্লু ও গ্রিন লাইনে বদল কেন?
তদন্তে লেক থানার পুলিশ
এ ঘটনায় উভয় পক্ষই লেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বের বিবাদ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


