Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ সহ শাস্তির মুখে বাকি ক্রিকেটাররা (BCCI)।
শাস্তির মুখে ঋতুরাজ (BCCI)
গুজরাটের কাছে আইপিএল অভিযান শেষ হয়েছে চেন্নাইয়ের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮৯ রানের লজ্জাজনক হার আর তার উপর আবার শাস্তির মুখে চেন্নাই ক্রিকেটাররা। আইপিএল কতৃপক্ষ জরিমানা করেছে ঋতুরাজ গায়কোয়াড়কে। তবে শুধু অধিনায়ক নন শাস্তির মুখে বাকি ক্রিকেটাররাও (BCCI)।
চেন্নাইয়ের ক্রিকেটারদের এই শাস্তির মুখে কারণ হল স্লো ওভার রেট। অধিনায়ক ঋতুরাজকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার শাস্তি পেল চেন্নাই। আর সেই কারণে অধিনায়কের জরিমানা হয়েছে ২৪ লক্ষ টাকা।

এক বিজ্ঞপ্তিতে আইপিএল কতৃপক্ষ জানিয়েছে, ‘গুজরাট টাইটান্স ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য চেন্নাই অধিনায়ককে জরিমানা করা হয়েছে ২৪ লাখ টাকা। শাস্তি পেয়েছেন বাকি ক্রিকেটাররা। তাঁদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ সেখানে আরও বলা হয়েছে ‘আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী চলতি মরসুমে চেন্নাই দ্বিতীয় বার এই ধরনের অপরাধ করল। তাই ইমপ্যাক্ট সাব-সহ প্রথম একাদশের বাকি ক্রিকেটারদের ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এই দুইয়ের মধ্যে যেটির অঙ্ক কম, সেটা জরিমানা দিতে হবে।’
আরও পড়ুন: West Bengal: ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ! শ্রমিক ক্ষোভে থমথমে কারখানা এলাকা
বৃহস্পতিবার গুজরাট টাইট্যান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই। প্রথম ব্যাট করে গুজরাট ৪ উইকেট হারিয়ে করে ২২৯ রান। গুজরাটের প্রথম তিন ব্যাটারই এই দিন জয়ের ভিত গড়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন সঞ্জু। এরপর বাকি কেউই দলের হাল ধরতে পারেননি। রাবাডা, সিরাজ এবং রশিদ খানদের সামনে তাসের ঘরের মত ভেঙে পরে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। ১৩.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে ম্যাচ শেষ করে চেন্নাই। ১২ পয়েন্টে শেষ হল চেন্নাইয়ের এই মরশুম (BCCI)।


