Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দুবাইয়ের মাঠে শ্রীলঙ্কাকে ৭২ রানে উড়িয়ে ঐতিহাসিক অষ্টম এশিয়া কাপ খেতাব নিজের দখলে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল (Sree Charani)। এশিয়া কাপের এই দুর্দান্ত জয়ের প্রভাব সরাসরি পড়েছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত অলরাউন্ড ও বোলিং পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান একলাফে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার।
শ্রীচরণীর ইতিহাস (Sree Charani)
ফাইনালে চার উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া বাঁ হাতি স্পিনার শ্রীচরণী র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন। পুরো টুর্নামেন্টে ১২টি উইকেট নেওয়া এই ভারতীয় বোলার নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে ৮০২-তে নিয়ে গিয়েছেন। এর মাধ্যমে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করলেন তিনি। নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৮০০ পয়েন্টের ক্লাবে প্রবেশ করা মাত্র তৃতীয় ক্রিকেটার তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট (৮০৬) এবং ইংল্যান্ডের স্পিনার সোফি একলেস্টোনের (৮০২) পরেই রয়েছে শ্রীচরণীর নাম।
দীপ্তি শর্মার বড় সাফল্য (Sree Charani)
এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে ১৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া দীপ্তি শর্মাও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ফাইনালে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই তারকা অলরাউন্ডার চার ধাপ এগিয়ে বোলারদের বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
শেফালির ব্যাটে ও বলে উত্থান (Sree Charani)
ব্যাটিং বিভাগে ভারতকে ভরসা জোগানো ডান হাতি ওপেনার শেফালি ভার্মা ৪৭.২০ গড়ে মোট ২৩৬ রান সংগ্রহ করেছেন। এই পারফরম্যান্সের সৌজন্যে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। শুধু ব্যাটিংয়েই নয়, অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শেফালি পাঁচ ধাপ উন্নতি করে ১৫তম স্থান দখল করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনের অন্যান্য পরিবর্তন (Sree Charani)
টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও জর্জিয়া ভল (Sree Charani)। অন্যদিকে, এশিয়া কাপে ধারাবাহিকতার স্বাক্ষর রেখে যৌথভাবে ২০তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের নিগার সুলতানা ও শ্রীলঙ্কার ইমেশা দুলানি। এছাড়া শারমিন আখতার সুপ্তা ৩ ধাপ উঠে ৪০তম এবং শাওয়াল জুলফিকার ৪ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: AIFF National Camp: জাতীয় শিবিরে স্বস্তি, মোহনবাগানকে ঘিরে বদলে গেল চেনা সমীকরণ!
ভারতের এই ঐতিহাসিক এশিয়া কাপ জয় এবং ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে দলটির প্রাধান্য আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে।



