Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা কলকাতা: রাজ্যে পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত নতুন সরকারের। এবার থেকে পরীক্ষায় বসা চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক। শিয়ালদহে আয়োজিত রোজগার মেলা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী বাজেট অধিবেশনেই নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার।
পরীক্ষার্থী পাবেন ওএমআর শিটের কার্বনকপি (Suvendu Adhikari)
ক্ষমতায় এসেই রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া খোলনলচে বদলে ফেলতে মরিয়া নতুন সরকার। পূর্বতন সরকারের জমানায় নিয়োগ নিয়ে ওঠা লাগাতার দুর্নীতির কলঙ্ক মুছতে এবার বড় দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ডঃ বি সি রায় হাসপাতালের অডিটোরিয়ামে কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’র অনুষ্ঠান থেকে রাজ্যের নতুন নিয়োগ নীতি নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর। নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে, এখন থেকে সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক বলে জানালেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে কী বললেন মহম্মদ সেলিম
মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেক যুবক যুবতীকে কার্বন কপি দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না, এটা ঠিক নয়। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।”
আসছে নতুন নিয়োগ আইন (Suvendu Adhikari)
শুধু মুখের কথায় নয়, এই নিয়মকে আইনি রূপ দিতে চলেছে তাঁর সরকার, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ জুন রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট সংস্থাকে নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রয়োজন পড়লে আগামী বাজেট অধিবেশনেই বিধানসভায় পাশ করানো হবে নতুন নিয়োগ আইন। শনিবার তাও জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:BJP: বিজেপির জয়ের পরই শো কজ! দলেই শুরু শুদ্ধি অভিযান
শুধু ওএমআর শিটেই আটকে থাকছে না নিয়োগ স্বচ্ছতা। মৌখিক পরীক্ষা বা ভাইভাতেও অতিরিক্ত নম্বর দিয়ে ‘অযোগ্য’দের সুবিধা পাইয়ে দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তৃণমূল জমানায়, তাও বন্ধ করতে চলেছে শুভেন্দুর সরকার (Suvendu Adhikari)। ইন্টারভিউয়ের নামে কোনও কারচুপি যাতে না করা যায় তাই এবার থেকে ভাইভায় রাখা হবে মিনিমাম বা ন্যূনতম নম্বর। একইসঙ্গে, সংবিধানে বর্ণিত তফশিলি জাতি, উপজাতি, ওবিসি এবং অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য ১০০ পয়েন্ট রোস্টার রাজ্যে কার্যকর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আর নয়। যোগ্যতার স্কোর প্রকাশ হবে সরাসরি সরকারি ওয়েবসাইটে।
নিয়োগ প্রক্রিয়া ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত করাই একমাত্র লক্ষ্য। রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের আমলে দুর্নীতিমুক্ত কর্মসংস্থান নিয়ে কার্যত মোদির সুরেই গ্যারান্টি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


