Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনে জয় লাভের পর দলের নির্দেশ পালন না করার জন্য প্রায় ৫০ উপর দলীয় কর্মী কে বিজেপি শো কজ করেছে (BJP)। বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি এই শো কজ করেছে । এদের বিরুদ্ধে নানা অভিযোগে আজ । কেউ দলের নির্দেশ না শুনে অন্য দলের পার্টি অফিস দখল করেছে , কেউ হুমকি বা মারধোর করেছে অন্য দলের কর্মীদের। এমন নানা অভিযোগে এই শো কজ । তবে এখনও পর্যন্ত কাউকে দল থেকে বহিস্কার করা হয় নি বলে বিজেপি সূত্রে খবর।

গল্প হলেও সত্যি? (BJP)
কেমন স্বপ্নের মত লাগছে না সবটা, জেতার পর এক সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য কে বলতে শোনা যায়, যা দোষ করবে তাদের সকলের শাস্তি হবে পুলিশকেও সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। কোন দলের কে ঝামেলা করছে সেগুলো যেন না শোনা হয়, ধরো আর জেলে পুড়ে দাও। সবটা ঠিক যেন সিনেমার মত, অনিল কাপুরের “নায়ক” সিনেমায় যেমন ছিল।
জেলা জুড়ে অভিযান (BJP)
জেতার পর থেকে কাজ শুরু হয়েগেছে। সাধারণ মানুষের ভরসা বাড়ছে বলা যেতেই পারে, দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের অনুমতি আর নিতে হবে না। সিবিআইকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার, বিশেষ ভাবে নজর দিচ্ছেন এই ৫ জেলায়। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু। শুরু থেকেই সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর সরকার।

বন্ধ ফাইল ধরে তদন্ত (BJP)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নারী নিরাপত্তাকে অন্যতম বড় ইস্যু করেছিল। আরজি কর কাণ্ড, সন্দেশখালি-সহ একাধিক ঘটনা নিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকেই এগোতে চাইছে নতুন সরকার।
আরও পড়ুন: Professor Arrest: প্রশ্ন ফাঁসের টোপ, ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন! পুলিশের জালে অধ্যাপক
সভা থেকেই নানা মন্তব্য
“কোনও গুন্ডা এলাকায় থাকবে না”, ফলতা সভা থেকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। একদিকে ফলতার উন্নয়নের জন্য বিশেষ ডেভেলপমেন্ট প্যাকেজ ঘোষণার বার্তা, অন্যদিকে ডায়মন্ড হারবার ও ফলতা অঞ্চলে তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কার্যত রাজনৈতিক যুদ্ধের ডাক দিলেন তিনি।



