Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যবিত্তের পকেটে ফের টান (Petrol Diesel Price Hike)। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে গত ১০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। আজ, শনিবার ২৩ মে ভোর ৬টা থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরেই দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
বাড়ছে জ্বালানির দাম (Petrol Diesel Price Hike)
ধাপে ধাপে জ্বালানির দাম এই হারে বাড়তে থাকায় (Petrol Diesel Price Hike) স্বাভাবিকভাবেই বাজারদরের ওপর এর কুপ্রভাব পড়বে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও জোরালো হচ্ছে। গত ১৫ মে-র পর থেকে ধরলে এটি তৃতীয়বার। এক ধাক্কায় কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ৮৭ থেকে ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯১ থেকে ৯৫ পয়সা।
আরও পড়ুন: CJP X Blocked: ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে চিন্তায় নিরাপত্তা সংস্থা, কেন ব্লক X অ্যাকাউন্ট?
কলকাতায় শনিবার ভোর ৬টা থেকে পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ১১০.৬১ টাকা। অন্যদিকে, কলকাতায় আজ ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে ৯৫ পয়সা। ফলে লিটার প্রতি ডিজেলের দাম কলকাতায় রয়েছে ৯৭.০২ টাকা।
তেলের দাম বাড়ার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং জ্বালানি মজুদের হিড়িক দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার।
সরকারের তরফে জোগানে ঘাটতি না থাকার আশ্বাস দেওয়া হলেও, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমজনতার পকেটের ওপর যে চাপ বাড়ল, তা বলাই বাহুল্য। এখন দেখার, জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধি বাজারদরে কতটা প্রভাব ফেলে।


