Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর মঞ্চে বিরাট কোহলি আর হেড দ্বৈরথ এখন চির পরিচিত। সেই ছবিই দেখা গেল শুক্রবারের ম্যাচে (Virat Kohli)।
করমর্দন বিতর্কে বিরাট-হেড (Virat Kohli)
ভারত-পাকিস্তান মাঠের ছায়া এবার বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচে দেখা গেল। জেক ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। হায়দরাবাদ বনাম বেঙ্গালুরুর ম্যাচ শেষে দেখা যায় ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলি একে অপরকে এড়িয়ে গেলেন এবং করমর্দন করলেন না। এর আগেও এই দুই প্লেয়ারের মধ্যে দ্বৈরথ দেখা গেছে। ম্যাচ শেষে দেখা যায় এই অজি তারকাকে এড়িয়ে যান কোহলি (Virat Kohli)।
শুক্রবার আরসিবি বনাম হায়দরাবাদের রক্তচাপ প্রথম থেকেই ছিল কিছুটা বেশি। দুই দলকেই দেখা যায় মাঝে মাঝে বিবাদে জড়াতে। তবে পরিস্থিতি এমন হয়নি যে সেটা হাতের বাইরে চলে গেছে। তবে ম্যাচ শেষে বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কামিন্স, ঈশানদের সঙ্গে স্বাভাবিকভাবে হাত মেলালেও হেডকে এড়িয়ে যান কোহলি। সেখানে দেখা যায় হেড হাত বাড়ালেও সেই ডাকে সাড়া দেননি কিং কোহলি। হেড পরিস্থিতি বুঝে এড়িয়ে যান এবং জটিলতা বাড়তে দেননি। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সমালোচনা করছেন এই আচরণ নিয়ে।

হেড আউট হওয়ার পরেও কোহলির আগ্রাসন চোখ এড়ায়নি কারোর। আবার কোহলি ব্যাট করার সময়ও দেখা যায় হেড তাঁকে কিছু বলছেন। হেডকে এক সময় বল করার কথাও বলেন কোহলি। তবে তাঁদের মধ্যে এই ঝামেলার সূত্রপাত কী নিয়ে সেটা কেউ জানেন না।কেনই বা কোহলি এড়িয়ে গেলেন হেডকে সেটাও এখনও পর্যন্ত অজানা। তবে এটা প্রথম নয় এর আগেও দুই প্লেয়ারকেই আগ্রাসী ভঙ্গিতে দেখা গেছে। ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচের সময়ও দেখা গেছে দুজনের মধ্যে কথা চালাচালি হতে।
গ্রপ পর্বের শেষ ম্যাচ ছিল দুই দলের। শুক্রবার এই ম্যাচে হায়দরাবাদ ২৫৫ রান করে প্রথমে ব্যাট করে। অভিষেক শর্মা, ঈশান কিষাণ এবং ক্লাসেনকে দেখা যায় বিধ্বংসী মেজাজে। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি-র ইনিংস থামে ২০০ রানে। এই ম্যাচ হেরেও নেট রান রেটের বিচারে বিরাটরা থাকলেন এক নম্বরে। অন্যদিকে হায়দরাবাদ রয়েছে একই পয়েন্ট নিয়ে তিন নম্বরে (Virat Kohli)।


