Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মন্ত্রীর ঘোষণার পরই স্টেডিয়ামের সামনে থেকে গায়েব ‘অদ্ভুত মূর্তি’ (Yuva Bharati Krirangan)।
বিরাট মূর্তি গায়েব (Yuva Bharati Krirangan)
সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বিশ্ব বাংলার লোগো বসানো বিরাট মূর্তি নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। বিস্তর সমালোচনাও হয়েছে এই মূর্তি নিয়ে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পরেই স্টেডিয়ামের মুখসজ্জা। এবার স্টেডিয়ামের সামনে থেকে বিশ্ববাংলা প্রতীক দিয়ে বানানো মূর্তিও ‘উধাও’। তবে সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও (Yuva Bharati Krirangan)।
সেই মূর্তির দুই পায়ে ছিল দুটি ফুটবল। কোমরের উপরে বসানো ছিল বিশ্ব বাংলার বিশাল লোগো। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আগেই ঘোষণা করেছিলেন এই অদ্ভুত মূর্তি ভেঙে ফেলা হবে।

বৃহস্পতিবার চলতি আইএসএল-এর শেষ ম্যাচ ছিল যুবভারতীতে। জানা যাচ্ছে শুক্রবার মধ্য রাতে ভেঙে ফেলা হয়েছে এই মূর্তি বলেই জানা যাচ্ছে। প্রাক্তন সরকার থাকাকালীন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তৈরি করা হয়েছিল এই মূর্তি। তবে নতুন সরকার আসার পরেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন এই কিম্ভুত মূর্তি ভেঙে পরিবর্তন হবে।
আরও পড়ুন: Kshudiram Tudu: জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র, বেজায় ক্ষুব্ধ মন্ত্রী ক্ষুদিরাম টুডু
তবে তার বিকল্প হিসেবে অন্য কোনও মূর্তি বসানো হবে কিনা বা হলেও কীসের মূর্তি বসানো হবে সেই বিষয়ে কিছু নিশ্চিত করে জানানো হয়নি। কলকাতার ডার্বির দিন ম্যাচে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক। তিনি সেদিন বলেছিলেন, ‘এই মূর্তিটা একটা লোগো মারা বিদঘুটে একটা মূর্তি। একটা কাটা পা আর তার ওপর একটা ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তিটা লাগানোর পর থেকেই বিগত যে সরকার তাদের খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপর মেসি কাণ্ড ঘটল, সরকার চলে গেল। নিশ্চিত ভাবে আমরা ওরকম একটা অদ্ভুত মূর্তিকে রাখব না, যার কোনও মানে নেই, অর্থ নেই। আমরা ওটাকে পরিবর্তন করব (Yuva Bharati Krirangan)।’


