Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তারকা পেসার মাথিশা পাথিরানা (Pathirana KKR)।
জয়ের মুখ এখনও অধরা (Pathirana KKR)
শহরে মাথিশা পাথিরানা: জয়ের মুখ এখনও (Pathirana KKR) অধরা। এলোমেলো ব্যাটিং আর দিশাহীন বোলিং শুধু হতাশাই নিয়ে এসেছে নাইট শিবিরে। নাইটদের ঐতিহাসিক বীরগাঁথা এখন শুধু যেন কিছু ইতিহাসের পাতা আর খুব তাড়াতাড়ি সেগুলোও হারিয়ে যাবে ঠোঙার আকারে। সেই ঠোঙা হয়ে যাওয়ার আগে কি পাথিরানা পারবেন দলকে অক্সিজেন দিতে?
টানা হারের লজ্জার গ্লানি (Pathirana KKR)
টানা হারের লজ্জার গ্লানি নিয়ে ঘরের মাঠ ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছেন নাইটরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে স্বস্তি কেকেআর শিবিরে। এর আগে বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় আটকে ছিল এই পেসারের আইপিএল-এ যোগ দেওয়া। তবে সব জটিলতা কাটিয়ে শহরে এসেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা। নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি আজ। বৈভব সূর্যবংশীদের বিরুদ্ধে নামবেন তিনি?

তবে বিমানযাত্রার ধকল কাটিয়র রবিবারের ম্যাচে তিনি নামবেন কিনা সেটা এখনই বলা কঠিন। সম্প্রতি চোট সারিয়ে উঠেছেন তিনি আর সেই কারণেই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না নাইট ম্যানেজমেন্ট। কিন্তু নাইটদের যা বেহাল দশা তাতে একপ্রকার মরিয়া নাইটরা খেলালেও খেলাতে পারে পাথিরানাকে।
আরও পড়ুন: PM Modi: কেন্দ্রীয় প্রকল্পে বাধা রাজ্য সরকার! বাঁকুড়া থেকে তোপ মোদির
তবে পাথিরানা খেলেন তবে সেক্ষেত্রে বাদ পরবেন কোনও এক বিদেশি। তবে সুনীল নারিনকে বসাবে না দল। অন্যদিকে গ্রিন আগের ম্যাচে ফর্মে ফিরেছেন গ্রিন সুতরাং তাঁকে বাদ দেওয়ার প্রসঙ্গ আসে না। অন্যদিকে পাওয়েল কিছুটা ভরসা দিচ্ছেন আর তাঁর সর্বনিম্ন স্কোর ২৭। সেক্ষত্রে একটা ম্যাচ খেলেই বাদ পড়বেন সেইফার্ট। এখন দেখার মরশুমে একটা জয়ও জোটে কিনা নাইটদের কপালে।



