Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূত্রের খবর অনুযায়ী ধোনি ম্যানিয়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে চাইছে চেন্নাই সুপার কিংস (MS Dhoni vs CSK)।
চেন্নাইয়ের সমস্যা ধোনি? (MS Dhoni vs CSK)
কিছু সময় এমন আসে যখন বোঝা যায় না দল বড় নাকি সেই দলের কোনও প্লেয়ার। অনেক সময় অনেকেই এসেছেন যাঁরা ছাপিয়ে গিয়েছেন দলকে। ভারতীয় ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি তেমনই একটা নাম। প্রথম বাক্যের সঙ্গে মত পার্থক্য থাকলেও এই কথাটা কোথাও গিয়ে বারবার প্রমাণিত হয়েছে (MS Dhoni vs CSK)।
চেন্নাই দলে ধোনির অবদান যে অনস্বীকার্য এই কথা বিদেশী কোচের সঙ্গেও কথা এক বাক্যে মেনে নেবেন দলের কতৃপক্ষ এবং সমর্থকরা। কিন্তু সেই ধোনিই নাকি এখন চেন্নাইয়ের সমস্যা হয়ে দাঁড়াচ্ছেন বলেই শোনা যাচ্ছে। যে খবর সামনে আসার পর চমকে গিয়েছেন সমর্থকরা। সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন অধিনয়ক ধোনির উপস্থিতির জন্য নাকি কোচ পাচ্ছে না আইপিএল-এর ইতিহাসের অন্যতম সফল দল। যারা পাঁচবার খেতাব জিতেছে।

২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন বছর সিএসকে বিদায় নিয়েছে গ্রপ পর্ব থেকে। অতীতের সাফল্য আবার ফিরিয়ে আনতে কোচ পরিবর্তনের কথা ভাবছেন চেন্নাই কতৃপক্ষ। স্টিফেন ফ্লেমিং চেন্নাই দলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তবে এবার তাঁকে সরানোর ভাবনায় রয়েছে চেন্নাই (MS Dhoni vs CSK)।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী প্রথম সারির এক ভারতীয় কোচের সঙ্গে কথা বার্তা প্রায় চূড়ান্ত এমনি কি চলতি মরসুমেই তাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এরপরেও অপেক্ষা করতে হচ্ছে চেন্নাইকে। এক জন বিদেশী কোচের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল তবে তিনি ধোনির উপস্থিতি নিয়ে আপত্তি করেছেন। তিনি জানান যত দিন ধোনি দলে থাকবেন তিনি আগ্রহী নন দায়িত্ব নিতে।
আরও পড়ুন: Yuva Bharati Krirangan: সল্টলেক স্টেডিয়ামে ‘উধাও’ বিরাট ‘কিম্ভূত’ মূর্তি
চেন্নাই ঘনিষ্ট এক সূত্রের খবর অনুযায়ী ধোনির প্রভাবের কথা ভেবে অনেকেই পিছিয়ে যাচ্ছেন। স্বাধীন ভাবে কাজ করা নিয়ে সংশয় রয়েছে অনেকের। অনেকের মতে ধোনির নিয়ন্ত্রণে রয়েছে গোটা দল। সেখানে স্বচ্ছন্দ হতে পারবেন না ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছেন। ফ্লেমিংয়ের সময় অনেক সাফল্য এলেও ইদানিং কালের ব্যর্থতার কথা ভেবেই চেন্নাই ভাবছে কোচ পরিবর্তনের কথা।
এই মরশুমে একটিও ম্যাচ খেলেনি ধোনি এমনকি মাঠেও উপস্থিত ছিলেন না বহু ম্যাচে। এখন দলের পরিকল্পনা বা কৌশলেও থাকেন না ধোনি। কিন্তু তাঁর উপস্থিতি বা কোনও চোট মন্তব্য দলে অনেক বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ ধোনির অপসারণ সমর্থকদের মধ্যে বড় ক্ষোভ তৈরি করবে সেটাও জানেন চেন্নাই কতৃপক্ষ। তবে এই বিষয়ে দলের তরফে মুখ খোলেননি কেউ (MS Dhoni vs CSK)।


