Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গবাসীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই (DBT Link) ট্রেন্ডিং তিনটে জিনিস। ভ্যাপসা গরম, ককরোচ জনতা পার্টি আর ডিবিটি লিংক। কিন্তু কোথা থেকে এর উৎপত্তি? পশ্চিমবঙ্গে পালাবদলের পর রাজ্যের মহিলাদের তিন হাজার টাকা করে দেবার কথা হয়েছিল। এই যোজনার নাম অন্নপূর্ণা ভান্ডার।
কিন্তু টাকা পাবেন কিভাবে? (DBT Link)
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে (DBT Link) সরকার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে এই টাকা জমা দেওয়া হয় সরাসরি। অর্থাৎ টাকা সরাসরি ঢুকবে আপনার অ্যাকাউন্টে। কিন্তু এই লিঙ্ক না থাকলেই খেল খতম। টাকা ঢুকবে না। যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাচ্ছেন, বা যারা পেনশণ পান, তাদের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক আছে।
ডিবিটি লিঙ্ক করবেন কীভাবে? (DBT Link)
অফলাইন
ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক কর্মীর সঙ্গে যোগাযোগ করুন।
অনলাইন
- মাই আধার অ্যাপ খুলুন
- আধার সার্ভিস অপশনে ক্লিক করুন
- লিস্টে লেখা ‘bank seeding status’-এ যান
- নিজের আধার নাম্বার দিন
- ক্যাপচা কোড দিন
- আধার নাম্বার যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা সেখানে একটি ওটিপি আসবে
আরও পড়ুন: Eid Al Adha Holiday: বকরি ঈদে দু’দিন নয়, একদিন ছুটি! জানাল সরকার
এটুকু করলেই স্ক্রিনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউনন্টের লাস্ট ৪ টি ডিজিট, ব্যাঙ্কের নাম তার পাশে লেখা ‘active‘ বা ‘inactive‘ আসবে।
active লেখা আর সবুজ হলে ডিবিটি লিঙ্ক আছে, এর উল্টো হলে নেই।


