Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনেকের সকাল ভাঙে ভর্তি পেটে, মুখে টক টক (Health Issue) ভাব, চোখ মুখ অস্বাভাবিক ফোলা, অনেকে আবার সকালে খালি পেটে থাকতেই পারেনা। উঠতেই তীব্র খিদে পেয়ে যায়। কোনটা ভালো? কোনটাই বা খারাপ?
গ্রিন সিগন্যাল (Health Issue)
সকালে ওঠা মানে আগের রাতের খাবারের (Health Issue) থেকে মোটামুটি ৮-৯ ঘন্টা গ্যাপ (স্বাভাবিক নিয়ম অনুযায়ী) তাই খিদে পাওয়াটা কোনও অস্বাভাবিক বিষয় নয়। খাবার হজম হতে ৪ ঘন্টা সময় লাগে। তাই সকালে উঠে খিদে পেলে বুঝতে হবে শরীর দিচ্ছে গ্রিন সিগন্যাল। একদম পারফেক্ট আছে শরীর।
কিন্তু এর উল্টোটা হলে?
অনেক ক্ষেত্রেই ভোজন রসিক বাঙালিরা রাতের দিকে হাই প্রোটিন খাবার যেমন চিকেন বা মটন খেয়ে থাকে। যা হজম হতেও বেশি সময় নেয় আর অ্যাসিড সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। ফলে সকালে উঠেই মুখ টক টক, পেট ভার।
আরও পড়ুন: 23 May 2026 Horoscope: রবিবারে ভাগ্য উদয় কাদের? তালিকায় আছে আপনার রাশি?
বিশেষজ্ঞদের মতে, রাতে খুব হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই উচিত। ঘুমোনোর অন্তত ৩০ মিনিট আগে খাবার খাওয়া উচিত। পর্যাপ্ত জল পান করা উচিত। এতে পেট থাকবে ভালো, সকালও শুরু হবে চনমনে ভাবে।


