Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সিনেমার রঙ্গ মঞ্চে তিনি খ্যাতি অর্জন করলেও জীবনের রঙ্গ মঞ্চে তিনি খুব একা (Anik Dutta)। কাজ, লেখালিখি, পরিচালনা, সংসার সব কিছু থেকেও কেউ নেই ছিল না কি ওনার জীবনে? মৃত্যুর পর মানুষের কদর বাড়ে, আত্মহত্যা না খুন সেই নিয়ে নানা তদন্ত করা হয়, কিন্তু জীবিত মানুষের খোঁজ কেউ নেয় না। জীবনে চলার পথে তিনি অনুসরণ করতেন সত্যজিৎ রায়, মৃনাল সেন, ঋত্বিক ঘটক কে।

অনীক দত্তের রহস্যমৃত্যু (Anik Dutta)
হিন্দুস্থান পার্কের স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে যান পরিচালক। তড়িঘড়ি তাঁকে ঢাকুরিয়ার এক নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি। কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে নানা ধোঁয়াশার সৃষ্টি। প্রশ্ন উঠে হাজার কিন্তু তার উত্তর এখনো অজানা। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং সায়েন্টিফিক উইং। পরিচালক গড়িয়াহাটে নিজের ফ্ল্যাটে থাকতেন। কেন তিনি স্ত্রীর ফ্ল্যাটে যান তা নিয়েও কিছু জানা যায়নি। বিল্ডিংয়ের কোন তলা থেকে তিনি পড়ে যান তা নিয়েও ধন্দ শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে তিনি একাই থাকতেন বাড়িতে, কন্যা থাকতেন মুম্বইয়ে। প্রখ্যাত পরিচালকের মৃত্যুতে হতভম্ব বাংংলার চলচ্চিত্রমহল।
পর্দায় আত্মপ্রকাশ (Anik Dutta)
“ভূতের ভবিষ্যত” তাঁকে খ্যাতির চরম সীমায় নিয়ে যায়, তারপর তাকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। ২০২৬ এ দাঁড়িয়েও একটা সিনেমা কে প্রতিদিন নতুন মনে হয়। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের জন্য আনন্দলোক পুরস্কার। এরপর আসে সত্যজিৎ রায়ের ক্লাসিক পথের পাঁচালীর নির্মাণ নিয়ে তাঁর ছবি ” অপরাজিত” সিনেমা। অপরাজিতও বহুল জনপ্রিয়তা পায়। বক্স অফিসে ভালো কালেকশন ছিল সেই ছবির। সাম্প্রতিকে অপরাজিত ২ ছবি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

প্রাপ্তির ঝুলিতে প্রাপ্তিস্বীকার (Anik Dutta)
ভূতের ভবিষ্যৎ- এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের জন্য আনন্দলোক পুরস্কার। সমাজকর্মের জন্য সরিত চ্যাটার্জী মেডিকেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড। জি বাংলা গৌরব সম্মান পুরষ্কার ভূতের ভবিষ্যত- এর জন্য সেরা পরিচালকের আত্মপ্রকাশের জন্য [ উদ্ধৃতি প্রয়োজন ] ভূতের ভবিষ্যত- এর জন্য সেরা চিত্রনাট্য ও সংলাপের জন্য জি বাংলা গৌরব সম্মান পুরস্কার [ উদ্ধৃতি প্রয়োজন ] বরুণবাবুর বন্ধু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার , ২০২২ বরুণবাবুর বন্ধুর জন্য শ্রেষ্ঠ পরিচালকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার ইস্ট, বরুণবাবুর বন্ধুর জন্য শ্রেষ্ঠ সংলাপের জন্য ফিল্মফেয়ার পুরস্কার ইস্ট। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার ২০২৩- এ ‘অপরাজিত’ (২০২২ চলচ্চিত্র) -এর জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার।

ছবির বাইরে “নিজের” জগৎ (Anik Dutta)
২০১৩ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তিনি পরিচালনা করেন ‘আশ্চর্য প্রদীপ’। আধুনিক মধ্যবিত্তের সীমাহীন লোভ আর কর্পোরেট দুনিয়ার মায়াজালকে এক ফ্যান্টাসি-স্যাটায়ারের মোড়কে পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। সমকালীন বাংলা সিনেমায় যখন ফর্মুলা ছবির একঘেয়েমির ঘেরাটোপে সবাই আবৃত ঠিক সেই সময় সস্তা মেলোড্রামার ভিড়কে তুড়ি মেরে খাপছাড়া এক ঝলক টাটকা হওয়ার মতো আগমন ঘটেছিল অনীক দত্তর ছবির হাত ধরে। নিজেকে সর্বদা উৎসর্গ করেছিলেন কাজের মধ্যে।
নাট্যকার রুদ্র প্রসাদ সেনগুপ্তর প্রতিক্রিয়া
“একটা মানুষ প্রচণ্ড একা হয়ে গেলে যখন তার কোনো মানুষের সঙ্গে কোনো কিছুর সঙ্গে কোনো যোগাযোগই কোনো কাজ করে না, তখন সে পাগল হয় বা আত্মহত্যার করে। ভদ্রলোক একেবারে একা হয়ে গিয়েছিলেন এবং নিশ্চয়ই সেই হতাশা থেকে যে কোনো রকম যাতে কোনো মানুষের কাছে আর যেতে দেয়নি। সেই জন্য আর কোনো পথ ছিল না মনে হয় তাঁর।”
আরও পড়ুন: KMC TMC: কলকাতা পুরসভায় বড় ভাঙন: জেলা থেকে শহর তাসের ঘর ঘাসফুল শিবির
সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া
“এরকম মৃত্যুকাম্য নয় এবং যাওয়া উচিত হয়নি। কিন্তু আমরা তো ঠিক করি না। শিক্ষা, সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের চলচ্চিত্র জগৎ ক্ষতিগ্রস্ত হলো। তার সংস্পর্শে যারা এসেছে, যারা তার সঙ্গে কাজ করেছে, এ যাদের হয়ে তিনি কথা বলেছেন, যাদের কথা বলেছেন এবং তার যারা সিনেমার মাধ্যমে তাকে যারা তাকে জেনেছে তারা আমরা আশা করেছিলাম যে আরও অনেক বেশি এ-এ ক্রিয়াশীল কর্মজীবন তার থাকবে। অনেক সৃজনশীল কাজ তাদের কাছ থেকে তার কাছ থেকে পাবো সে আমরা আশা করেছিলাম।”



