Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভায় ভাঙন তৃণমূল কংগ্রেসে। কাউন্সিলর থাকলেও বরো ১২-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষের। পাশাপাশি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য অরূপ চক্রবর্তীও পদ ছেড়েছেন(KMC TMC)।
একের পর এক পদত্যাগ (KMC TMC)
এর আগে বরো ৯-এর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেন। সেই আবহেই আরও দু’জনের পদত্যাগের ঘটনা কলকাতা পুরসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দিল। পদত্যাগ করার সময় একাধিক কারণ তুলে ধরেছিলেন দেবলীনা। তাঁর দাবি ছিল, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিভিন্ন সম্পত্তিতে নোটিস যায়। সেই নিয়ে দলের তরফে চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু আজ যে দু’জন পদত্যাগ করলেন, তাঁদের ইস্তফা দেওয়ার কী কারণ, সেটা এখনও স্পষ্ট নয়।
জেলায় জেলায় ইস্তফার হিড়িক (KMC TMC)
শুধু কলকাতা পুরসভাতেই নয়, জেলায় জেলায় তৃণমূলের কাউন্সিলররা পদ ছাড়তে শুরু করেছেন। দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও শুরু করেছেন অনেকে। এর মধ্যেই সোমবার কালীঘাটের বাড়িতে দমদম লোকসভা সাংগঠনিক জেলার পুরসভাগুলির কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন দমদম জেলা তৃণমূলের সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: SC SIR EC : SIR-এ নির্বাচন কমিশনের বড় জয়: কী রায় সুপ্রিম কোর্টের?
দল বাঁচাতে আলোচনা কালীঘাটে (KMC TMC)
বৈঠকে মূলত কাউন্সিলরদের মনোবল ধরে রাখা, সংগঠনকে ভাঙনের হাত থেকে বাঁচানো এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক থেকেই দলের তরফে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।



