Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তোলাবাজি ও আর্থিক তছরূপ মামলায় ধৃত কলকাতার প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং কুখ্যাত অপরাধী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে ১ জুন পর্যন্ত জেল হেফাজত দিল আদালত(Sona Pappu)।
গ্রেড ১ বন্দি করার দাবি (Sona Pappu)
শুনানি চলাকালীন প্রাক্তন পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসের আইনজীবী আদালতের কাছে কোনও জামিনের আবেদন জানাননি। তবে তিনি যেহেতু পুলিশ আধিকারিক হিসাবে একাধিক তদন্ত করেছেন এবং একাধিক ব্যাক্তিকে গ্রেফতার করেছেন এবং তাদের কিছুজন দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছেন । সেই অপরাধীদের থেকে শান্তনুর আশঙ্কা রয়েছে। তাই তাকে গ্রেড ১ বন্দি হিসাবে গণ্য করার আবেদন করা হয়।
সোনা পাপ্পুর জামিনের আবেদন (Sona Pappu)
অপর অভিযুক্ত সোনা পাপ্পুর পক্ষ থেকে জামিনের আর্জি পেশ করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আইনজীবীরা এই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত সোনা পাপ্পুর জামিনের আবেদন নাকচ করে দেয়।
আরও পড়ুন: Terrorist Arrest: দিল্লিতে গ্রেফতার কেসিপির শীর্ষ জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার
গ্রেড-১ স্ট্যাটাস নিয়ে রায় স্থগিত (Sona Pappu)
অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস জেলে বন্দি থাকাকালীন ‘গ্রেড-১’ কয়েদির মর্যাদা পাবেন কি না, শুনানি শেষে আদালত শান্তনুর ‘গ্রেড-১’ স্ট্যাটাস সংক্রান্ত নির্দেশ বা রায় আপাতত স্থগিত (Reserve) রেখেছে। ১ জুন পরবর্তী শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। আপাতত দুজনেই আগামী সোমবার পর্যন্ত জেলে থাকছেন।



