Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাসের বিচ্ছেদ নিয়ে বেশ কিছু দিন ধরে শুরু হয়েছিল চর্চা। সেই বিষয় মুখ খুললেন জুই।(Swarup Juin)
২০১৯ থেকেই সেপারেশনে (Swarup Juin)
জুঁইকে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, ‘২০১৯ সালের শেষ থেকেই আমি আর স্বরূপ বিশ্বাস মিউটুয়ালি আলাদা রয়েছি। ২০২৬-এর শুরু থেকেই আমাদের লিগ্যাল প্রসেস শুরু হয়েছে।
‘সংবাদমাধ্যমে ভুল নিউজ হচ্ছে’
তিনি আরও বলেন, এটা কোনও নতুন বিষয় নয়। দীর্ঘদিন ধরেই চলছে। তবে বুধবার একটি সংবাদ মাধ্যম প্রশ্ন করায় তাঁকে এবিষয়ে বলতে হয়। তারপর থেকেই ভুল নিউজ হচ্ছে। তাই বারবার এই ব্যক্তিগত বিষয় কথা বলতে হচ্ছে!’
ফেডারেশন নিয়ে মুখ খুললেন না জুঁই
জুই বিশ্বাসকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে টলিউডের দাদাগিরি নিয়ে প্রশ্ন করা হয়। জুই জানান, যে তিনি কোনওভাবেই ফেডারেশনের কোনও বিষয়ে থাকতেন না। তিনি ফেডারেশনের বিষয়ে কিছু বলতে পারবেন না বলেও জানান, কারণ তিনি তাতে যুক্ত নন। টলিউড সংক্রান্ত কোনও বিষয় নিয়ে তাঁর কোনও ধারণা নেই বলে দাবি জুঁইয়ের!’
‘কেউ মেনে নিতে পারিনি’(Swarup Juin)
জুই বিশ্বাসকে নারী সুরক্ষা এবং অভয়া কাণ্ড নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘ আমরা কেউ মেনে নিতে পারিনি। আমরা সবাই মিছিলে ছিলাম। ভেবেছিলাম যে দোষীরা শাস্তি পাবে। তবে তারপর দেখলাম যে সেটা হলো না। পরবর্তী কালে দেখা গেল যে সেই ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি’।
আরও পড়ুন: Weather: স্বস্তির ইঙ্গিত: উত্তর ভারতের আকাশে ২,৫০০ কিমি দীর্ঘ বিশাল মেঘমালা
‘কোথাও পাঠানো হয়নি’(Swarup Juin)
এদিন জুঁই আরও দাবি করেন যে, যেহেতু তিনি অভয়ার মামলায় তৃণমূলকে ডিফেন্ড করতে যাননি তাই দলীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও তাঁকে কোথাও পাঠানো হয়নি।



