Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার নবান্নের সভাঘরে দায়িত্বপ্রাপ্ত (WB Census 2026) আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহেই জানা গেছে খুব শীঘ্রই রাজ্যে শুরু হতে চলেছে জনগণনার কাজ। কিছুদিন আগেই রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। জানা গেছে, সরকারি পোর্টাল এর মাধ্যমে অনলাইনে পরিবারগুলি তাদের বিবরণ জমা দেওয়ার সুযোগ পাবে।
সূত্রের খবর… (WB Census 2026)
কিভাবে হবে জনগণনার কাজ (WB Census 2026), কোন কোন নথি প্রয়োজন হবে, এই সব সংক্রান্ত কথাই বলা হল আজকের এই বৈঠকে। এখনও পর্যন্ত জানা গেছে, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্ব-গণনা শুরু হবে। তবে যে পরিবারগুলি স্ব-গণনার অপশন বেছে নেবেন না, তাদের বাড়িতে গিয়ে সেই তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। ১৬ অগাস্ট থেকে শুরু হাউস লিস্টিং। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ির তথ্য সংগ্রহ। জনগণনায় HLO মোবাইল অ্যাপের ব্যবহার করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
ডিজিটাল পদ্ধতিতে কাজ (WB Census 2026)
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার (WB Census 2026) এই কাজ। জানা গেছে, এই কাজের জন্য বিপুল পরিমান সুপারভাইজারের প্রয়োজন হতে পারে। জেলা শাসকদের সঙ্গে দুপুর দুটোয় ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই জনগণনা সংক্রান্ত বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: Mangala Kanti Roy Death: উত্তরের নক্ষত্র পতন! পরপারে পাড়ি পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের…
ডিজিটাল পদ্ধতিতে শুরু হচ্ছে জনগণনা ২০২৭, পশ্চিমবঙ্গে স্ব-গণনারও সুযোগ (WB Census 2026)
২০২৭ সালের জনগণনার প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে। শুক্রবার কলকাতায় ‘কনফারেন্স অফ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে জনগণনা সংক্রান্ত কর্মসূচির সূচনা করেন। এবারের জনগণনার অন্যতম বড় বৈশিষ্ট্য হল ‘সেলফ-এনুমারেশন’ বা স্ব-গণনার সুযোগ। সরকারি পোর্টাল এর মাধ্যমে পরিবারগুলি তাদের নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্ব-গণনা শুরু হবে। তবে যে পরিবারগুলি স্ব-গণনার অপশন বেছে নেবেন না, তাদের বাড়িতে গিয়ে সেই তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। ১৬ অগাস্ট থেকে শুরু হাউস লিস্টিং। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ির তথ্য সংগ্রহ। জনগণনায় HLO মোবাইল অ্যাপের ব্যবহার করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। মোবাইল অ্যাপ, ওয়েব প্ল্যাটফর্ম, স্যাটেলাইট-সহায়ক ম্যাপিং এবং রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। প্রশাসনের দাবি, এর ফলে তথ্য সংগ্রহ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে।
দুই ধাপে হবে জনগণনা। প্রথম ধাপে ‘হাউসলিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস অপারেশন’ (HLO) এবং দ্বিতীয় ধাপে হবে ‘পপুলেশন এনুমারেশন’ (PE)। দ্বিতীয় ধাপের বিস্তারিত পরে জানানো হবে।
সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি ইউনিক সেলফ-এনুমারেশন আইডি দেওয়া হবে, যা পরে গণনাকারী কর্মীদের জানাতে হবে।
যেসব পরিবার স্ব-গণনা করবেন না, তাঁদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে HLO পর্যায়ের কাজ। এই সময় বাড়ির অবস্থা, সুযোগ-সুবিধা, সম্পত্তি, পরিবারের সদস্য এবং আর্থিক কার্যকলাপ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনায় সংগৃহীত সমস্ত তথ্য সেন্সাস অ্যাক্ট, ১৯৪৮ অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে এবং শুধুমাত্র পরিসংখ্যান ও উন্নয়নমূলক পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে।
এই জনগণনার জন্য একাধিক ডিজিটাল টুল চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে HLBC ওয়েব অ্যাপ্লিকেশন, HLO মোবাইল অ্যাপ, সেলফ-এনুমারেশন পোর্টাল এবং সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম ।
এছাড়াও জনগণনা ২০২৭-এর জন্য ‘বিকাশ’ ও ‘প্রগতি’ নামে দুটি সরকারি ম্যাসকট চালু করা হয়েছে। প্রশাসনের দাবি, এই ম্যাসকটের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জনগণনা নিয়ে সচেতনতা বাড়ানো হবে।
প্রয়োজনে সাধারণ মানুষ টোল-ফ্রি নম্বর ১৮৫৫-তে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।


