Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মহিলার অভিযোগ,এক নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলরের আত্মীয় বিজয় সাউ এর ব্যাংক একাউন্টে তার লক্ষ্মীর ভান্ডার এর টাকা ঢুকত (Lakshmir Bhandar)। তিনি টাকা পেতেন না। একাধিকবার কাউন্সিলরের কাছে গিয়েও কোনো কাজ হয়নি। ব্যাংকে গিয়ে এ বিষয়ে তথ্য যাচাই করলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায় টাকা বিজয় সাউ নামে ব্যক্তির একাউন্টে যাচ্ছে।

উর্মিলা দোবীর অভিযোগ (Lakshmir Bhandar)
আমার ফর্মে ব্যাংক একাউন্ট দেওয়া হয়েছে কাউন্সিলর এর আত্মীয়র। যখন আমি এই বিষয় নিয়ে তাকে বলতে চাই তখন আমাকে ৫ হাজার টাকা দেওয়া হয়। লক্ষী ভান্ডারে প্রথম থেকে আমার নাম নথিভুক্ত ছিল যখন ৫০০ টাকা সরকার দিত তারপর ১০০০ করেছে তখন থেকেই আমার নাম নথিভুক্ত ছিল কিন্তু আমি পাইনি।

টাকাটার মালিক বদল (Lakshmir Bhandar)
২০২৪ সালে আমাকে ৫ হাজার টাকা দেওয়ার পর আর আমাকে দেওয়া হয়নি আমি সব জায়গায় গেছি ঠিক করে দেওয়া হবে বলেও আজ পর্যন্ত আমি লক্ষী ভান্ডারে টাকা পাইনি বলে অভিযোগ করেন মহিলা। এ বিষয় নিয়ে তিনি গতকাল লিখিতভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ করেন।



